Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নিয়োগ-মামলায় প্রসন্ন রায়ের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে, কে ছিলেন এই 'এসএসসি-র দালাল'

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (recruitment case) 'এসএসসি-র দালাল' প্রসন্ন রায়ের (Prasanna Roy) জামিনের আবেদন হাইকোর্টে খারিজ করল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। গত বছর নিয়োগ মামলায় এই প্রসন্ন রায় গ্রেফতার হয়েছিলেন ন

নিয়োগ-মামলায় প্রসন্ন রায়ের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে, কে ছিলেন এই 'এসএসসি-র দালাল'

শেষ আপডেট: 31 August 2023 07:30

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (recruitment case) 'এসএসসি-র দালাল' প্রসন্ন রায়ের (Prasanna Roy) জামিনের আবেদন হাইকোর্টে খারিজ করল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

গত বছর নিয়োগ মামলায় এই প্রসন্ন রায় গ্রেফতার হয়েছিলেন নিউটাউনের ফ্ল্যাট থেকে। তাঁর কাছ থেকে বহু জরুরি নথি উদ্ধার হয়েছিল। জানা গেছিল, প্রথম জীবনে রংমিস্ত্রি হিসেবে কাজ শুরু করলেও, পরে তিনি গাড়ির ব্যবসা শুরু করেন। শিক্ষা দফতরেও গাড়ি ভাড়া দিতেন তিনি। এমনকি এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান তথা নিয়োগ মামলায় অপর ধৃত শান্তিপ্রসাদ সিন্‌হার অফিসেও একাধিক বার গাড়ি ভাড়া দিয়েছিলেন প্রসন্ন।

গত বছর গ্রেফতার হওয়ার পর থেকে জেলেই আছেন প্রসন্ন। গতকাল, বুধবারই তাঁর নিউটাউনের ফ্ল্যাটে সারা দিন ধরে তল্লাশি চালিয়েছে সিবিআই। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি রয়েছে বলে খবর পেয়েই তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। সারাদিন খোঁজার পরে সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আসলে কে ছিলেন এই প্রসন্ন?

জানা গিয়েছে, রঙ মিস্ত্রি ছিলেন এই ব্যক্তি। তারপর ছোট ছোট কন্ট্র্যাক্ট ধরতেন রঙের কাজের। সেই করতে করতে আজকে নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্নর দুটি ফ্ল্যাট, চর্মনগরী থানা এলাকায় রয়েছে একটি বিলাসবহুল বাংলো। খান চারেক এসইউভি রয়েছে প্রসন্নর। যার আবার একটি গত বছরের ফেব্রুয়ারি মাসে কেনা। সেটি মার্সিডিজ।

রঙের ঠিকাদারি করে এত সম্পত্তি?

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সেই মিসিং লিঙ্ক খুঁজতে গিয়েই জানা গিয়েছে দুর্নীতির বিষয়টা। সিবিআই সূত্রের খবর, প্রসন্ন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। পার্থর এক আত্মীয়র সঙ্গে বিয়ে হয়েছে প্রসন্নর। সিবিআই মনে করছে সেই সূত্রেই প্রসন্ন হয়ে উঠেছিলেন এসএসসি-র অন্যতম দালাল। তাঁর অফিস হয়ে উঠেছিল টাকা লেনদেনের এপিসেন্টার।  

বছর চারেক আগে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা খোলেন প্রসন্ন। সল্টলেকে সেই সংস্থার নামই আইডিয়াল কার রেন্টাল সার্ভিসেস। এই অফিসেই নিয়োগের দুর্নীতি হত বলে দাবি সিবিআই কর্তাদের।

নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ১২টি পুরসভাকে ইডির নোটিস, জেরা অয়ন শীলের সংস্থার হিসেবরক্ষককে


```