
শেষ আপডেট: 10 November 2022 16:11
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৪ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary)। যা শেষ হবে ২৭শে মার্চ। চলতি বছরের ফলাফল ঘোষণার দিন এই লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও প্র্যাকটিক্যাল (practical examinations) কবে হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার সেই পরীক্ষার কথাই বিজ্ঞপ্তি (notice) জারি করে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBHSC)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। তার আগে চলতি মাসের ২৩ তারিখ থেকেই স্কুলগুলিতে সেই পরীক্ষার প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে বলে। শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের শুরুতেই ২রা জানুয়ারি থেকে ১০ই জানুয়ারির মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রাপ্ত নম্বর সংসদের আঞ্চলিক দফতরে জমা করতে হবে স্কুলগুলিকে।
একইসঙ্গে জানানো হয়েছে যে, এই প্র্যাকটিক্যাল পরীক্ষার উত্তরপত্র সংসদে জমা করার প্রয়োজন নেই। তবে সেগুলি স্কুলে সংরক্ষণ করে রাখতে হবে। এর পাশাপাশি সেই নির্দেশিকায় লেখা আছে, যেসব পরীক্ষার্থীরা আগেই উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করে গিয়েছেন অর্থাৎ গতবার যারা প্র্যাকটিক্যাল পাশ করেও লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের এবার আর নতুন করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই।
অবশেষে স্বস্তি! বাংলাকে কেন্দ্রীয় করের অংশ বাবদ ৮৭৭৭ কোটি টাকা দিল দিল্লি