Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, কয়েক সপ্তাহে গ্রেফতার ৯৬, জানাল রাজ্য পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করা এবং উস্কানিমূলক পোস্ট ফরওয়ার্ড করার অভিযোগে গত কয়েক সপ্তাহে ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল রাজ্য পুলিশ। একইসঙ্গে রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ২৩০ জনকে এ ব্যাপারে

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, কয়েক সপ্তাহে গ্রেফতার ৯৬, জানাল রাজ্য পুলিশ

শেষ আপডেট: 11 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করা এবং উস্কানিমূলক পোস্ট ফরওয়ার্ড করার অভিযোগে গত কয়েক সপ্তাহে ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল রাজ্য পুলিশ। একইসঙ্গে রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ২৩০ জনকে এ ব্যাপারে ডেকে সতর্ক করা হয়েছে। এপ্রিল মাসের গোড়ার দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অনেকে উস্কানিমূলক পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর হলও তাই। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সাইবার সেল। এর মধ্যে মহিলাদের কটূক্তি থেকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর পোস্ট বা কমেন্ট দেখা গিয়েছে। তার স্ক্রিনশট নিয়ে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের ফেসবুক পেজ বা টুইটার হ্যান্ডলকে মেনশন করে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন অনেকে। সপ্তাহ দেড়েক আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর কমেন্ট করেন এক ব্যক্তি। ওই ব্যক্তি আবার ঐশীর বাড়ির এলাকা দুর্গাপুরেরই বাসিন্দা। এসএফআইয়ের তরফে দুর্গাপুর শিল্পাঞ্চল থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার রাতে অর্চিষ্মান ভট্টাচার্য নামের এক চিকিৎসকের একটি পোস্ট নিয়ে তোলপাড় পড়ে যায় ফেসবুকে। অনেকেই তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তোলেন। কলকাতা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন অনেকে। বেশি রাতে সেই পোস্ট আবার উধাও হয়ে যায় তরুণ চিকিৎসকের প্রোফাইল থেকে। তিনি ফেসবুকে.পোস্ট করেন, তাঁর প্রোফাইল হ্যাক হয়েছিল। যদিও এ ব্যাপারে সত্যি-মিথ্যে জানা যায়নি। তবে রাজ্য পুলিশ এদিন তথ্য দিয়ে জানিয়ে দিল কড়া নজরদারি চলছে সোশ্যাল মিডিয়ায়। সংযত না হলেই গ্রেফতার করবে প্রশাসন।

```