Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ডিজে বন্ধ করতে বলায় দুই পুলিশ অফিসারকে বেধড়ক মার, সরস্বতী পুজোর ভাসানে অশান্তি

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ডিজে বাজিয়ে সরস্বতী পুজোর (Saraswati Pujo) ভাসান চলছিল। প্রতিবাদ করায় আক্রান্ত রানাঘাট থানার দুই পুলিশকর্মী (police officer)। ঘটনায় ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রানাঘাটের থানারপাড়া এলাকার বাসিন্দা জয় ঘোষের বা

ডিজে বন্ধ করতে বলায় দুই পুলিশ অফিসারকে বেধড়ক মার, সরস্বতী পুজোর ভাসানে অশান্তি

শেষ আপডেট: 4 February 2023 08:37

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ডিজে বাজিয়ে সরস্বতী পুজোর (Saraswati Pujo) ভাসান চলছিল। প্রতিবাদ করায় আক্রান্ত রানাঘাট থানার দুই পুলিশকর্মী (police officer)। ঘটনায় ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রানাঘাটের থানারপাড়া এলাকার বাসিন্দা জয় ঘোষের বাড়ির সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল শুক্রবার রাতে। অভিযোগ, তারস্বরে ডিজে বাজিয়ে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় রানাঘাট থানার সাব-ইন্সপেক্টর আলতাফ হোসেন প্রতিবাদ জানান। তিনি আওয়াজ কম করতে বলায় ঘোষ পরিবারের সদস্যরা তাঁর উপরে চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করা হয়।

আলতাফ হোসেনের আর্তনাদ শুনে ছুটে আসেন রানাঘাট থানারই এএসআই রফিকুল আলম। অভিযোগ, তখন তাঁর উপরেও চড়াও হয় দুর্বৃত্তরা। তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরাই অবস্থা সামাল দেন। রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই পুলিশ কর্মীকে। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এসআই আলতাফ হোসেন এবং এএসআই রফিকুল আলমকে।

এই ঘটনায় ঘোষ পরিবারের স্বজন ও পড়শি মিলিয়ে মোট ন’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিশকে আক্রমণের অভিযোগ আনা হয়েছে। শনিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

পাকা দেখা রবিতে, শনিতে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ! উত্তেজনা শান্তিপুরে


```