Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

Paresh Adhikari: পরেশকে বিমানে না পেলে তক্ষুনি ব্যবস্থা, হুঁশিয়ারি হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি (SSC) নিয়োগ কেলেঙ্কারি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) বৃহস্পতিবার বিকেল তিনটের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে বলেছিল হাইকোর্ট (High Court)। পরেশ তিনটের মধ্যে নিজাম প্যালেসে যাননি। বরং

Paresh Adhikari: পরেশকে বিমানে না পেলে তক্ষুনি ব্যবস্থা, হুঁশিয়ারি হাইকোর্টের

শেষ আপডেট: 19 May 2022 11:21

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি (SSC) নিয়োগ কেলেঙ্কারি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) বৃহস্পতিবার বিকেল তিনটের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে বলেছিল হাইকোর্ট (High Court)। পরেশ তিনটের মধ্যে নিজাম প্যালেসে যাননি। বরং তাঁর আইনজীবী আদালতে গিয়ে দাবি করেছেন, যে পরেশ এখন রয়েছেন কোচবিহারে, তিনটের মধ্যে আসতে পারবেন না, সাড়ে ৬টা বেজে যাবে।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, শুক্রবার শুনানি

গত ৪৮ ঘণ্টায় পরেশের এমনই ভাবমূর্তি তৈরি হয়েছে যে শিক্ষা প্রতিমন্ত্রীর (Paresh Adhikari) একথা পুরোপুরি বিশ্বাস করতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছেন, কোচবিহার থেকে কীভাবে আসবেন তিনি? আইনজীবী জবাব দিয়েছেন, বিমানে। শুনে বিচারপতি বলেছেন, ওই বিমানে যদি তাঁকে না পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর কোনোও ছাড় নেই। বিমানবন্দর থেকে পরেশ অধিকারীকে সোজা সিবিআই দফতরে নিয়ে যাওয়ার জন্য বিধাননগর পুলিশ কমিশনারেটকে নির্দেশও দিয়েছেন বিচারপতি।

পরেশ যেন এখন সুকুমার রায়ের গেছো দাদার মতো। ধরুন ভাবছেন উনি আছেন কলকাতায়, তিনি কিন্তু পৌঁছে গেছেন বর্ধমানে। আবার সবাই যখন ভাবছেন, পরেশ রয়েছেন বর্ধমানে বা তার কাছেই অন্ডালে, তখন আইনজীবী জানাচ্ছেন, না উনি কোচবিহারে।

এদিকে সিবিআই আবার পরেশ অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আর্থিক প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছে বলে খবর।

এসবের মধ্যে পরেশ কখন নিজামে পৌঁছচ্ছেন তার উপরে চোখ রয়েছে দ্য ওয়ালেরও। খবর আসামাত্রই পরের প্রতিবেদনে জানানো হবে।


```