Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কেন্দ্রীয় বাহিনী: চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ও কমিশন, স্পর্শকাতর বুথের তালিকা তলব শনি দুপুরেই

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করতে হবে। বৃহস্পতিবার বিকেলে নির্দেশ দেওয়ার সময়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এও স্পষ্ট নির্দেশ দিয়েছি

কেন্দ্রীয় বাহিনী: চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ও কমিশন, স্পর্শকাতর বুথের তালিকা তলব শনি দুপুরেই

শেষ আপডেট: 17 June 2023 06:20

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করতে হবে। বৃহস্পতিবার বিকেলে নির্দেশ দেওয়ার সময়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এও স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাহিনীর রিক্যুইজিশন পাঠিয়ে দিতে হবে কমিশনকে। দ্য ওয়াল-এ সবার আগে লেখা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার ও কমিশন। তাই হতে চলেছে তা যখন আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে তখন শীর্ষ আদালতের শুনানির আগে তথ্য জোগাড় শুরু করে দিল কমিশন।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার দুপুরের মধ্যেই সব জেলা থেকে স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। প্রতিটি জেলায় জেলাশাসকরা নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে। জানা গিয়েছে, জেলাশাসকদের উদ্দেশে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছেন যে, শনিবার দুপুর একটার মধ্যে এই তালিকা পাঠাতে হবে?

কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই অনলাইনে সুপ্রিম কোর্টে স্পেশাল লিট পিটিশন ফাইল করা হয়ে গিয়েছে। সোমবার সকালে পরিষ্কার হবে, সুপ্রিম কোর্টে কবে এই মামলার শুনানি হবে। আইনজ্ঞদের অনেকের মতে, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট যদি স্পর্শকাতর বুথের তালিকা চায় তার জন্যই আগেভাগে প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রাজীব সিনহা। যাতে সবটা হাতের কাছে থাকে।

প্রথমে কলকাতা হাইকোর্ট বলেছিল, স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে। কমিশন সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হয়। তাতে দেখা যায় আগের চেয়েও কড়া নির্দেশ দিয়েছে আদালত।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে। শুক্রবার কাকদ্বীপের সভা থেকে মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী আমার কাঁচকলা করবে। মণিপুরেও তো নিয়ে গেছ। ওখানে কী করেছে?’ শুধু তাই নয়। মহিলাদের উদ্দেশে মমতা আরও বলেন, ‘আমি মা বোনেদের বলব, কেন্দ্রীয় বাহিনী এলে ওদের ভাল করে হাতা-খুন্তি দিয়ে আলুভাজা করে খাইয়ে দিন।’

এ হেন প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের শুনানির জন্য রসদ জোগাড় করা শুরু করে দিল কমিশন। এখন দেখার শীর্ষ আদালতে কী হয়।

বিজেপি-সিপিএম প্রার্থীই পেল না, বগটুইয়ের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল


```