Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইতিহাসে প্রথমবার অস্কারের মঞ্চ সেজে উঠল দুই নারীর হাতে

দ্য ওয়াল ব্যুরো: সাজের খুঁটিনাটি মেয়েরাই সবচেয়ে ভাল বোঝে। তাই অস্কারের (Oscar 2023) মঞ্চ সাজানোর দায়িত্ব প্রথমবার পেলেন দুজন নারী (two women)। আলানা বিলিংসলে (Alana Billingsley) এবং মিস্টি বাকলে-র (Misty Buckley) ওপরেই ছিল ৯৫তম অ্যাকাডেমি

ইতিহাসে প্রথমবার অস্কারের মঞ্চ সেজে উঠল দুই নারীর হাতে

শেষ আপডেট: 13 March 2023 10:21

দ্য ওয়াল ব্যুরো: সাজের খুঁটিনাটি মেয়েরাই সবচেয়ে ভাল বোঝে। তাই অস্কারের (Oscar 2023) মঞ্চ সাজানোর দায়িত্ব প্রথমবার পেলেন দুজন নারী (two women)। আলানা বিলিংসলে (Alana Billingsley) এবং মিস্টি বাকলে-র (Misty Buckley) ওপরেই ছিল ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চসজ্জার ভার। অস্কারের ইতিহাসে প্রথমবার এই গৌরব অর্জন করলেন দুই প্রোডাকশন ডিজাইনার।

২০২৩-এর অস্কার মঞ্চ সেজে উঠেছিল পুরনো দিনের প্রেক্ষাগৃহগুলির অনুকরণে। পাশাপাশি, আধুনিকতার ছোঁয়াও ছিল অস্কারের মঞ্চসজ্জায়। অন্যান্য বছরগুলির তুলনায় অনেকটাই অন্যরকম দেখতে ছিল ২০২৩-এর অ্যাকাডেমি পুরষ্কারের মঞ্চ। ব্রোঞ্জ, তামা এবং রূপোর ব্যবহার করা হয়েছে গোটা মঞ্চে। এই প্রসঙ্গে আলানা বলেন, 'প্রতি বছরের লাল এবং সোনালির চিরাচরিত মঞ্চসজ্জার বদলে দর্শককে নতুন ধরনের মঞ্চ উপহার দিতে চেয়েছি আমরা'।

পাশাপাশি, একই ধরনের পর্দার ডিজাইন বদলে সেখানেও আনা হয়েছে নতুনত্বের ছোঁয়া। এলইডি পর্দায় ফুটে উঠেছে বছরের সেরা ছবিগুলির বাছাই করা দৃশ্য। প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকের মনে হয়েছে তাঁরা এক মায়াবী প্রেক্ষাগৃহে বসে রয়েছেন যা বহন করছে ইতিহাসের উত্তরাধিকার। এমনটাই বলছেন ডিজাইনার মিস্টি।

কিন্তু দুই শিল্পীর মধ্যে যেখানে অহং-এর সংঘাত হওয়া ছিল স্বাভাবিক সেখানে দুজনের মধ্যে এমন বোঝাপড়ার রহস্য কী?

এর উত্তরে দুই ডিজাইনারের গলাতেই এক সুর। দুজনেই বলছেন যে তাঁদের কাজের মধ্যে ইগো কখনওই বাধা হয়ে দাঁড়ায়নি। ফলে দুজনেই সম্পূর্ণ সহযোগিতা পেয়েছেন পরস্পরের কাছ থেকে। পাশাপাশি, তাঁদের ডিজাইন করা মঞ্চ যেন সমস্ত কল্পনাকে অতিক্রম করে যায় আবার তা যেন বাস্তবের জমিতে দাঁড়াতে পারে, এমনটাই লক্ষ্য ছিল দুজনেরই।

প্রসঙ্গত, আলানা এবং মিস্টি দুজনেই এর আগে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চ সাজিয়েছেন আলাদা ভাবে। ২০২১ সালে গ্র্যামির পুরষ্কার মঞ্চে তাঁর ডিজাইনের জন্য এমি পুরস্কার পেয়েছিলেন মিস্টি বাকলে। আলানা এর আগে ২০১৮, ২০২০ এবং ২০২২ এর অস্কার মঞ্চ সাজানোর দায়িত্বে ছিলেন। তবে দুজনের জুটি বেঁধে মঞ্চ সাজানোর অভিজ্ঞতা এই প্রথম। মিস্টি এবং আলানা দুজনেই খুশি তাঁদের পরিশ্রমের ফসল অস্কারের মঞ্চ দেখে। পাশাপাশি, অনন্য ডিজাইনে মঞ্চ সাজিয়ে ইতিহাসেও নাম তুলে ফেললেন এই দুই ডিজাইনার।

অস্কার মঞ্চ মাতালেন দীপিকা, তাঁকে দেখে কী বললেন কঙ্গনা রানাউত


```