Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বক্রেশ্বরে পুজো দিতে যাওয়ার পথে বাস-অটোর মুখোমুখি ধাক্কা, এক মহিলার মৃত্যু, আহত ৮

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কলকাতা থেকে দল বেঁধে তারাপীঠে এসছিলেন পুজো দিতে। নলহাটেশ্বরী মন্দিরেও পুজো দিয়েছিলেন। কিন্তু বক্রেশ্বরে পুজো দেওয়ার পথেই পড়ল বাধা। তাঁদের ভাড়া করা অটোর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দলের এক মহিলার মৃত্যু হল। দু

বক্রেশ্বরে পুজো দিতে যাওয়ার পথে বাস-অটোর মুখোমুখি ধাক্কা, এক মহিলার মৃত্যু, আহত ৮

শেষ আপডেট: 16 February 2021 10:31

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কলকাতা থেকে দল বেঁধে তারাপীঠে এসছিলেন পুজো দিতে। নলহাটেশ্বরী মন্দিরেও পুজো দিয়েছিলেন। কিন্তু বক্রেশ্বরে পুজো দেওয়ার পথেই পড়ল বাধা। তাঁদের ভাড়া করা অটোর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দলের এক মহিলার মৃত্যু হল। দুর্ঘটনাটি ঘটেছে সিউড়ির চন্দ্রপুর গ্রামের কাছে। এই দুর্ঘটনায় আহত বাকি ৮ জনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, মৃত একজনের নাম নিশা দাস। পুলিশ সূত্রে খবর, রবিবার কলকাতার টালিগঞ্জ থেকে তারাপীঠের মন্দিরে এসেছিল ৯ জনের একটি দল। সেই দলে দুজন মহিলা ছিলেন। গতকাল তাঁরা তারাপীঠ থেকে পুজো দিতে নলহাটেশ্বরী মন্দিরে যান। মঙ্গলবার তাঁদের বক্রেশ্বরে যাওয়ার কথা ছিল। সেখানে যাওয়ার জন্য একটি অটো ভাড়া করেছিলেন ওই ৯জন। একটি অটোয় ঠাসাঠাসি করেই বসে সকালে বক্রেশ্বের দিকেই যাচ্ছিলেন তাঁরা। চন্দ্রপুর গ্রামের কাছে আসতে একটি বাসের সঙ্গে তাঁদের অটোর মুখোমুখি ধাক্কা লাগে। অটোটি ওভারলোডেড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায়। রাস্তায় ছিটকে পড়ে যান যাত্রীরা। সেই সময় আহতদের গ্রামের মানুষই কয়েকজন আহতকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে যান। পুলিশেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আরও এক মহিলার মাথায় চোট লেগেছে। কলকাতা সকলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

```