Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

ভোটের মুখে ফাঁকা মাঠে জনসভা করছে তৃণমূল! অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মুখে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের জনসভা আটকাতে মাঠে নামল তৃণমূলই! শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের গাড়রা প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে ওই এলাকার  তৃণমূল কংগ্রেস

ভোটের মুখে ফাঁকা মাঠে জনসভা করছে তৃণমূল! অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই

শেষ আপডেট: 24 February 2019 14:55

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মুখে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের জনসভা আটকাতে মাঠে নামল তৃণমূলই! শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের গাড়রা প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে ওই এলাকার  তৃণমূল কংগ্রেসের এসসি-এসটি-ওবিসি সেলের পক্ষ থেকে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছিল। জনসভায় প্রধান বক্তা ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সভাপতি, কৃষ্ণ দাস। ওই জনসভা আটকাতেই তৃণমূলেরই লোকেরা বাধা দিয়েছে বলে অভিযোগ ওঠে। কৃষ্ণ দাসের দাবি, এমনকী গাড়িভর্তি যে লোকেরা জনসভায় আসছিলেন, তাদেরও আটকে দেওয়া হয়েছে মাঝপথে। এ জন্য নাম না করে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে কাঠগড়ায় তুললেন তিনি। সভাপতি কৃষ্ণ দাসকেও পাল্টা কটাক্ষ করেছেন বিধায়ক খগেশ্বর রায়। শনিবারের এই জনসভায় কৃষ্ণ দাস ছাড়াও উপস্থিত ছিলেন জনাব ওহিদা রহমান, মোশারফ হোসেন-সহ বহু তৃণমূল নেতা। কৃষ্ণ দাস জনসভায় ভাষণ দিতে গিয়ে নাম না করে বিধায়ককে নিশানা করে বলেন, "আজকের সভায় আসতে তৃণমূলের হয়ে অনেকেই বাধা দিয়েছেন। তৃণমূল কর্মীদের বলা হয়েছে এটা আবার কোন সংগঠন। এর জন্য আমি এটাই বলব, যে যাদের কোনো বুদ্ধি নেই তারাই বুদ্ধি দিচ্ছে। এতে দলের সর্বনাশ ডেকে আনছেন তাঁরা।" গত বিধানসভা প্রসঙ্গে কৃষ্ণ দাস জানান, রাজগঞ্জ ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সব থেকে বেশি লিড দিয়েছেন তিনিই। শুধু তাঁর গ্রাম পঞ্চায়েতেই তিন হাজার ভোট লিড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "রাজগঞ্জ ব্লকের বেশির ভাগ গ্রাম পঞ্চায়েতে কোনও উন্নয়ন হয়নি।" সেই সঙ্গে এ-ও জানান, উন্নয়ন করার জন্য সঠিক মানুষ চাই। শনিবারের জনসভা ময়দান ছিল ফাঁকা। তাতেও অবশ্য দমে না গিয়ে তিনি বলেন, "আজ ১০০ লোক হয়েছে, পরে এই সভাতেই হাজার হাজার লোক হবে।" তাঁর বিরুদ্ধে ওঠা জনসভা বানচাল করার অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, "আমরা প্রথমে কংগ্রেস ছিলাম। পরে তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলই করি। আমি উত্তরবঙ্গের প্রথম তৃণমুল বিধায়ক। তবে গত কালের কৃষ্ণ বাবুর সভায় আমি আমন্ত্রিত ছিলাম না। সভায় আসতে কাউকে বাধা দেওয়ার খবর আমার কাছে নেই।" রাজগঞ্জে কোনও উন্নয়ন হয়নি-- এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আমি এর প্রতিবাদ জানাচ্ছি। তবে দলে এখন অনেক কেএলও বা মাওবাদী এসেছে। তারা যদি চোখে উন্নয়ন না দেখতে পায়, তবে আমার কিছু বলার নেই।"

```