Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

মুকুলদের বিরুদ্ধে ফৌজদারী মামলা, বৈঠকে আপত্তি রাজ্যের, ফের আদালতে রথ-মামলা

দ্য ওয়াল ব্যুরো: ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল, বুধবার অর্থাৎ ১৪ ডিসেম্বর বিজেপি নেতাদের সঙ্গে বসে রথযাত্রার সূচি ঠিক করতে হবে রাজ্যকে। তা আদালতকে জানাতেও হবে শুক্রবারের মধ্যে। কিন্তু সোমবারও রথযাত্রা নিয়ে বিজেপি ও রাজ্য সরকারের চাপানউতোর অব্যাহ

মুকুলদের বিরুদ্ধে ফৌজদারী মামলা, বৈঠকে আপত্তি রাজ্যের, ফের আদালতে রথ-মামলা

শেষ আপডেট: 10 December 2018 10:23

দ্য ওয়াল ব্যুরো: ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল, বুধবার অর্থাৎ ১৪ ডিসেম্বর বিজেপি নেতাদের সঙ্গে বসে রথযাত্রার সূচি ঠিক করতে হবে রাজ্যকে। তা আদালতকে জানাতেও হবে শুক্রবারের মধ্যে। কিন্তু সোমবারও রথযাত্রা নিয়ে বিজেপি ও রাজ্য সরকারের চাপানউতোর অব্যাহত রইল। গত শনিবার বিজেপির তরফে মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার সশরীরে নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তাঁরা জানতে চেয়েছিলেন কখন কোথায় আলোচনায় বসছে রাজ্য। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে জানানো হয়, বিজেপির তরফে মুকুল, জয়প্রকাশ ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসবেন। কিন্তু সোমবার রাজ্যের তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, বিজেপির ওই প্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এমন নেতাদের সঙ্গে কী করে রাজ্য প্রশাসনের শীর্ষ নেতারা আলোচনায় বসবেন! ফলে বিজেপির প্রস্তাবিত রথযাত্রা নিয়ে নতুন জটিলতা তৈরি হল। বিচারপতি অবশ্য রাজ্য সরকারের এই কথা শুনে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘দেশের কোন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই! তা ছাড়া আপনাদের ডিজি, আইজিদের বিরুদ্ধেও তো অনেক মামলা রয়েছে। এতে বৈঠকে বাধা কোথায়?’’ যদিও শেষ পর্যন্ত অ্যাডভোকেট জেনারেলের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার তিনি ফের শুনানির সময় নির্ধারিত করেছেন। বিজেপি অনেক আগেই এই রথযাত্রা নিয়ে অনুমতি চেয়েছিল রাজ্যের। রাজ্য সরকার হ্যাঁ বা না কিছুই না বলায় তারা সোজা আদালতের দ্বারস্থ হয়। চলতি মাসের ছ'তারিখে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গেল বেঞ্চ রায় দেয়, ৯ জানুয়ারি অবধি স্থগিত রাখতে হবে রথযাত্রা। এর কারণ হিসেবে বলা হয়, যেখান দিয়ে এই রথযাত্রা যাবে, সেখানে সেখানে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গ হতে পারে। এই রায়ের পরে ফের নতুন করে আবেদন জানায় গেরুয়া বাহিনী। এর পরে বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসুক রাজ্য সরকার। বিজেপির করা এই রথযাত্রা মামলায় গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের বৈঠকে বসার। সেই বৈঠকে রাজ্যের ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে উপস্থিত থাকার নির্দেশও দেয় আদালত। বৈঠকে রথযাত্রা সংক্রান্ত খুঁটিনাটি আলোচনা করে নিরাপত্তার ব্যবস্থা কী ভাবে করা যায় তা-ও স্থির করার নির্দেশ দেওয়া হয়। বিজেপির দাবি, আদালতের ওই নির্দেশ পাওয়ার পরেই দলের তরফে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে তিন প্রতিনিধির নাম জানিয়ে বৈঠকের দিন স্থির করতে অনুরোধ করা হয়। রবিবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, রাজ্য প্রশাসন এ বারও চিঠির কোনও উত্তর দেয়নি।

```