Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

২০২২-এর মাধ্যমিকের টেস্ট কবে! তারিখ জানিয়ে স্কুলগুলিকে নির্দেশ দিল বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস জনিত লকডাউন পরবর্তী সময়ে যাবতীয় আশঙ্কা, ভীতি কাটিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস (class) (school) ফের চালু হয়েছে সরকারি-বেসরকারি স্কুলে। খুলেছে কলেজও। অনলাইন মাধ্যমের বদলে অফলাইনে  নির্দিষ্ট  রুটিন মেনে ক্লাস

২০২২-এর মাধ্যমিকের টেস্ট কবে! তারিখ জানিয়ে স্কুলগুলিকে নির্দেশ দিল বোর্ড

শেষ আপডেট: 1 December 2021 10:58

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস জনিত লকডাউন পরবর্তী সময়ে যাবতীয় আশঙ্কা, ভীতি কাটিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস (class) (school) ফের চালু হয়েছে সরকারি-বেসরকারি স্কুলে। খুলেছে কলেজও। অনলাইন মাধ্যমের বদলে অফলাইনে  নির্দিষ্ট  রুটিন মেনে ক্লাস চলছে। আবার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিপদের কালো মেঘ ঘনাচ্ছে। তবে তার মধ্যেই সামনের বছরের মাধ্যমিক পরীক্ষার বাছাই প্রক্রিয়া (selection test) শুরু করার নির্দেশ এসেছে স্কুলে স্কুলে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (board) রাজ্যের সব স্বীকৃত স্কুলের প্রধান শিক্ষকদের (head masters) এই মর্মে নির্দেশ পাঠিয়েছে, আগামী মাধ্যমিকের(secondary exam) পরীক্ষার্থী বাছাইয়ের সিলেকশন টেস্ট সেরে ফেলতে হবে চলতি মাসেই। ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ক্লাস টেনের (class X) পড়ুয়াদের (students) বাছাই পরীক্ষায় বসতে হবে বলে বোর্ড জানিয়েছে। টেস্টের প্রশ্নপত্র যার যার মতো তৈরি করবে স্কুলগুলিই। বোর্ড অবিলম্বে প্রশ্নপত্র চূড়ান্ত করে তার মাথায় স্কুলের নাম উল্লেখ করতে বলেছে হেড মাস্টারদের। যেদিন যে পরীক্ষা হবে, সেদিন পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলগুলিকে সেই প্রশ্নপত্র বোর্ডকে পাঠাতে বলা হয়েছে testpaperwbbse@gmail.com -এ ইমেল করে অথবা হাতে হাতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সল্টলেকের অফিসে। ২০২১-২২ এর যে মাধ্যমিক টেস্ট পেপার বোর্ড পরে প্রকাশ করবে, তাতে সব স্কুলের পাঠানো প্রশ্নপত্র থেকে বাছাই করে প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে। টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচেই ২০২২ এর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে বলে বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) ঋতব্রত চ্যাটার্জি।

```