Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আগস্টেই স্নাতকে ভর্তি শুরু, অক্টোবরে ক্লাস, উপাচার্যদের বৈঠকে নির্দেশ শিক্ষামন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: আগামী মাস থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, উপাচার্যদের সঙ্গে বৈঠকে এদিন এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন ২ আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করতে

আগস্টেই স্নাতকে ভর্তি শুরু, অক্টোবরে ক্লাস, উপাচার্যদের বৈঠকে নির্দেশ শিক্ষামন্ত্রীর

শেষ আপডেট: 7 July 2021 15:59

দ্য ওয়াল ব্যুরো: আগামী মাস থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, উপাচার্যদের সঙ্গে বৈঠকে এদিন এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন ২ আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। ৩১ আগস্টের মধ্যেই যেন তা সম্পন্ন হয় সেদিকে নজর দিতে হবে। কীভাবে হবে স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তি? সূত্রের খবর, বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়ার পক্ষে সওয়াল করেছেন শিক্ষামন্ত্রী। তবে প্রেসিডেন্সির মতো কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এছাড়া পড়ুয়াদের অনলাইনে ভর্তির সময় কোনও অ্যাপলিকেশন ফি না নেওয়ার অনুরোধ করেছেন ব্রাত্য বসু। অক্টোবরের মধ্যেই স্নাতক স্তরের ক্লাস শুরু হয়ে যাবে। স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর মাসে। গোটা মাস ধরে তা চলবে। অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ স্নাতকোত্তর স্তরের ক্লাস চালু হয়ে যাবে বলে খবর। তবে স্নাতক হোক বা স্নাতকোত্তর, ক্লাস অনলাইন হবে নাকি অফলাইন তা নির্ভর করবে তৎকালীন পরিস্থিতির উপর। এদিন শিক্ষামন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তথা বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহুয়া দাস। তাঁকে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৬ জুলাইয়ের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে হবে। যাতে তার ভিত্তিতে আগস্ট থেকেই শুরু করা যায় স্নাতকের ভর্তি প্রক্রিয়া। প্রসঙ্গান্তরে এদিন শিক্ষামন্ত্রী আরও জানান রাজ্যে মমতা সরকারের নতুন প্রকল্প স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য ইতিমধ্যে মোট ১৯ হাজার আবেদন জমা পড়েছে। পড়ুয়াদের এই উৎসাহে সরকার খুশি।

```