Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মদের আসরে দুই বন্ধুর হাতে খুন যুবক, দেহ মিলল নদীর খালে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মদের আসরে বচসার জেরে দুই বন্ধুর হাতে এক যুবকের খুন হওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে থানায় অভিযোগ করা হলে দুই বন্ধুকেই আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা

মদের আসরে দুই বন্ধুর হাতে খুন যুবক, দেহ মিলল নদীর খালে

শেষ আপডেট: 19 December 2020 08:02

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মদের আসরে বচসার জেরে দুই বন্ধুর হাতে এক যুবকের খুন হওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে থানায় অভিযোগ করা হলে দুই বন্ধুকেই আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেতুলিয়া খালপাড়া এলাকায়। মৃত যুবকের নাম সমীরণ বিশ্বাস। ৩৫ বছরের সমীরণ পেশায় সাইকেল মিস্ত্রি। পুলিশ সূত্রে খবর, পরিবার অভিযোগ করেছে, শুক্রবার রাতে দুই বন্ধু তাকে মদ খাওয়ার নাম করে নিয়ে যায়। তারপরে মদের আসরে কোনও কিছু নিয়ে বচসা হওয়ায় সমীরণের মাথায় বাঁশের বাড়ি মারে তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরে সমীরণের দেহ সোনাই নদীর খালের কচুরিপানার মধ্যে ফেলে দেয় দু’জন। সমীরণের পরিবার সূত্রে খবর, গতকাল রাতে সে বাড়ি না ফেরায় তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও খোঁজ মেলেনি। শনিবার সকালে ফের খুঁজতে গিয়ে দেখা যায় বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এক জায়গায় টাটকা রক্ত পড়ে রয়েছে। সেখানে সমীরণ ও আরও কয়েকজন মিলে মদ খেত। তারপরে আরও খুঁজতে গিয়ে দেখা যায় সোনাই নদীর খালে কচুরিপানার মধ্যে একটা দেহ ভাসছে। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। মৃতের স্ত্রী বিথীকা বিশ্বাসের অভিযোগ, “আমার স্বামীকে মদ খাওয়ানোর নাম করে ওরা নিয়ে যায়। তারপর মেরে ফেলে। আমরা অনেক খুঁজেও পাইনি। আজ সকালে সোনাই নদীর খালে কচুরিপানার মধ্যে থেকে দেহ পাওয়া যায়। কী জন্য ওকে খুন করল জানি না। আমার স্বামীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। শুধুই মদ খাওয়ার সময় বচসা, নাকি এর পিছনে অন্য কোনও শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই দু’জন ছাড়া আর কেউ এই ঘটনায় যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখছে তারা।

```