Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হাসনাবাদে মা-বাবার সামনেই গলায় কোপ মেরে আত্মঘাতী তরুণ

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়া গ্রামে গলায় কোপ মেরে আত্মঘাতী হলেন এক তরুণ। সূত্রের খবর, গাছে ওঠা নিয়ে মা-বাবার তীব্র ভর্ৎসনা করায় তাঁদের সামনেই গলায় কাটারির কোপ মারেন বছর সাতাশের সাদ্দাম হোসেন

হাসনাবাদে মা-বাবার সামনেই গলায় কোপ মেরে আত্মঘাতী তরুণ

শেষ আপডেট: 15 May 2020 12:52

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়া গ্রামে গলায় কোপ মেরে আত্মঘাতী হলেন এক তরুণ। সূত্রের খবর, গাছে ওঠা নিয়ে মা-বাবার তীব্র ভর্ৎসনা করায় তাঁদের সামনেই গলায় কাটারির কোপ মারেন বছর সাতাশের সাদ্দাম হোসেন মোল্লা। দক্ষিণ ভেবিয়া গ্রামে শুক্রবার সকাল এগারোটা নাগাদ ডাব পাড়তে বাড়ির গাছে উঠেছিলেন সাদ্দাম। ডাব নিয়ে তিনি নীচে নামলে তাঁর বাবা রিয়াজুল মোল্লা ও মা রুনু বিবি তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। কেন তিনি গাছে উঠেছেন তা নিয়ে মা-বাবার মধ্যে প্রথমে বচসা বাধে। পরে সেই রাগ গিয়ে ছেলের উপরে পড়ে। মা-বাবা অশালীন কথা বলায় সেই অভিমানেই নাকি মা-বাবার সামনে নিজের গলায় ডাব কাটার দা দিয়ে কোপ বসিয়ে দেন সাদ্দাম। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে হাসনাবাদ থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। শুধুমাত্র গাছে গাছে ওঠার জন্য মা-বাবার কথায় অপমানিত হয়ে ওই তরুণ আত্মঘাতী হয়েছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মঘাতী যুবকের বাবাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ অবশ্য এখনও কাউকে গ্রেফতার করেনি।

```