Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণ ফুটবলারের, ভদ্রেশ্বরের কাছে দিল্লি রোডে ঘটেছে অঘটন

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তরুণ ফুটবলারের। ভদ্রেশ্বর থানা এলাকায় দিল্লি রোডের গর্জির কাছে গতকাল রাত বারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ফুটবলারের নাম জয়ব্রত দেবনাথ। সূত্রের খবর, লকডাউনের জে

পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণ ফুটবলারের, ভদ্রেশ্বরের কাছে দিল্লি রোডে ঘটেছে অঘটন

শেষ আপডেট: 8 November 2020 07:44

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তরুণ ফুটবলারের। ভদ্রেশ্বর থানা এলাকায় দিল্লি রোডের গর্জির কাছে গতকাল রাত বারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ফুটবলারের নাম জয়ব্রত দেবনাথ। সূত্রের খবর, লকডাউনের জেরে অনেকদিন ধরেই খেলাধুলো বন্ধ ছিল জয়ব্রতর। ফুটবল ম্যাচ না হওয়ায় রোজগারের রাস্তাও ক্রমশ বন্ধ হচ্ছিল। অগত্যা এক বন্ধুর সঙ্গে আলু-পেঁয়াজের ব্যবসা শুরু করেন তিনি। গতকাল রাতে প্রতিদিনের মতোই শেওড়াফুলি কৃষকবাজার থেকে সবজি আনতে যাচ্ছিলেন জয়ব্রত। সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। জানা গিয়েছে, তিনিও ফুটবলার। কিন্তু রাতের অন্ধকারে রাস্তা বুঝতে না পেরে বাইক নিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন তাঁরা। মাথায় গুরুতর চোট পান সাতাশ বছরের জয়ব্রত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জয়ব্রতর বন্ধু সুজিতও গুরুতর ভাবে জখম হয়েছেন। তাঁকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এই দুই তরুণ ফুটবলারই ব্যান্ডেলের বাসিন্দা। জয়ব্রতর বাড়ি ওলাই কৈলাসনগরে। আর তাঁর বন্ধু সুজিত বিশ্বাস ব্যান্ডেলের টায়ার বাগান এলাকার বাসিন্দা। এই টায়রা বাগান এলাকাতেই দুই বন্ধু মিলে আলু-পেঁয়াজের দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। জানা গিয়েছে, ২০১৩ সালে অনুর্ধ ১৪ দলে ভারতের হয়ে থাইল্যান্ডে খেলেছিলেন জয়ব্রত। হালফিলে স্থানীয় ক্লাবে খেলতেন তিনি। তরুণ ফুটবলারের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া পরিবারে। হতবাক জয়ব্রত এবং সুজিতের প্রতিবেশীরাও। কীভাবে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল কিছুই বুঝতে পারছেন না তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে জয়ব্রতর দেহ। অন্যদিকে চন্দননগর হাসপাতালে চলছে সুজিতের চিকিৎসা। তিনি সুস্থ হলে তাঁর সঙ্গেও কথা বলে বয়ান রেকর্ড করবে পুলিশ।

```