Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের বিজ্ঞাপন, মামলা দায়ের হল হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: গত দু’দিন ধরে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে রাজ্য সরকার বাংলার মানুষকে আশ্বাস্ত করতে বলছে, বাংলায় এনআরসি ও ক্যাব হতে দিচ্ছি না, দেব না। শনিবারই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছিলেন, এর বিরুদ্ধে আদালতে যাবে বিজেপি। সোমবা

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের বিজ্ঞাপন, মামলা দায়ের হল হাইকোর্টে

শেষ আপডেট: 16 December 2019 09:20

দ্য ওয়াল ব্যুরো: গত দু’দিন ধরে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে রাজ্য সরকার বাংলার মানুষকে আশ্বাস্ত করতে বলছে, বাংলায় এনআরসি ও ক্যাব হতে দিচ্ছি না, দেব না। শনিবারই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছিলেন, এর বিরুদ্ধে আদালতে যাবে বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। সরজিৎ রায়চৌধুরী নামের এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। মঙ্গলবারই এই মামলার শুনানি হতে পারে বলে খবর। মামলাকারী আইনজীবীর বক্তব্য, “এই বিজ্ঞাপন সংসদীয় রাজনীতিতে একটা সরকার দিতে পারে না। এটা অন্যায়।” শনিবার থেকে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে টেলিভিশনে। যাতে দেখা যাচ্ছে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা রয়েছেন। এবং মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন, বাংলায় এনআরসি এবং ক্যাব হবে না। বিজেপির বক্তব্য, ক্যাব অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সই করে দিয়েছেন। সেটি এখন আইন হয়ে গিয়েছে। রাজ্য সরকার কখনও এই ভাবে বিজ্ঞাপন দিয়ে আইনের বিরোধিতা করতে পারে না। দিলীপ ঘোষের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সংবিধানকে লঙ্ঘন করছেন। এটা দেশদ্রোহীতার সমান। এই বিজ্ঞাপন নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। তিনি বলেন, “একজন নির্বাচিত সরকারের প্রধান হিসেবে সরকারের টাকায় এই ধরনের বিজ্ঞাপন করা যায় না। আমি তাঁকে বলেছি, এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে।” শনিবারই প্রশ্ন উঠেছিল, সরকারি ভাবে এ কথা কি বলা যায়? কেন্দ্র আইন পাশ করবে, রাজ্য বলবে মানব না-যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এই সাংবিধানিক অধিকার কি রাজ্যের রয়েছে? যদি না থাকে, তা হলে সরকারের তরফে এই ধরনের বিজ্ঞাপন সাংবিধানিক ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করা নয় কি? রাজ্যের সাংবিধানিক প্রধান পষ্টাপষ্টি বলেন, “রাজনৈতিক দল এক কথা বলতে পারে কিন্তু সরকারে থেকে এ জিনিস করা যায় না। এটা একটা অসুস্থ ধারণা।” এবার তা গড়াল আদালত পর্যন্ত।

```