Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, বর্ষণ হবে দক্ষিণেও, তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি, জানাল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত হওয়ায় দিনেরবেলায় ভ্যাপসা গুমোট গরম অনুভূত হচ্ছে গত কয়েকদিন ধরেই। তবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, বর্ষণ হবে দক্ষিণেও, তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি, জানাল হাওয়া অফিস

শেষ আপডেট: 4 July 2020 06:56

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত হওয়ায় দিনেরবেলায় ভ্যাপসা গুমোট গরম অনুভূত হচ্ছে গত কয়েকদিন ধরেই। তবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির তীব্রতা বা স্থায়িত্ব খুব বেশি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বর্ষণ হবে দক্ষিণবঙ্গে। আলিপুর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। যদিও বেশির ভাগ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তবে কলকাতা, হাওড়া হুগলি-সহ অন্যান্য জেলাতেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। শনিবারের তুলনায় রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একই পরিস্থিতি দেখা যেতে পারে দক্ষিণবঙ্গেও। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪.৬ মিলিমিটার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হওয়ায় শনিবার সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে চরমে।

```