Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুন্দরবনে বড়সড় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জেলায়। বুধবার ঢোলাহাট থানার আমিরপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই বিশাল অস্ত্রভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা এবং অস্ত্র তৈরির নানা

সুন্দরবনে বড়সড় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী

শেষ আপডেট: 27 November 2019 19:07

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জেলায়। বুধবার ঢোলাহাট থানার আমিরপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই বিশাল অস্ত্রভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে সেখান থেকে। সেই সঙ্গে দুই অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিছুদিন আগে ঢোলাহাট থানার আমিরপুর গ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে দু'পক্ষের মধ্যে বোমাবাজি হয়। ঘটনার তদন্তে নামে ঢোলাহাট থানার পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ওই গ্রামেই কোনও এক বাড়িতে বোমা ও আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা রয়েছে। যেখান থেকে সংঘর্ষে ব্যবহৃত বোমাগুলি কেনা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ওই অস্ত্র তৈরির কারখানা থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং জেলার বাইরে বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র এবং বোমা ও গুলি সরবরাহ করা হত। এই অস্ত্র কারখানার হদিশ পেতে ঢোলাহাট থানার পুলিশ এবং সুন্দরবন জেলা পুলিশের একটি বিশেষ দল যৌথভাবে বুধবার ওই গ্রামে তল্লাশি চালায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রামের বাসিন্দা জাহির মীরের বাড়ি ঘিরে ফেলে। সেই বাড়িতেই অভিযান চালিয়ে এই বিশাল অস্ত্রভান্ডারের হদিশ পায় পুলিশ। গ্রেফতার হয় দুই অস্ত্র ব্যবসায়ী। সুন্দরবনের পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, ঢোলাহাট থানার অফিসার ইন-চার্জ, মন্দিরবাজারের ডিএসপি এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এক বিশেষ দল বুধবার অভিযান চালায় ওই বাড়িতে। সেখান থেকে তিনটি বড় রাইফেল, একটি ছোট রিভলবার, দু’টি ওভার সোল্ডার লঞ্চার, তিন হাজারের বেশি তাজা বোমা, বোমা তৈরির মশলা, গান পাউডার, ছ'প্যাকেট বোমায় ব্যবহারের জন্য লোহার বল, ওয়েল্ডিং মেশিন এবং আগ্নেয়াস্ত্র তৈরির আরও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক জাহির মীর এবং মথুরাপুর থানার হরিণবাটির বাসিন্দা এরাদ আলি লস্কর নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। অভিযুক্ত দু'জনকেই বুধবার কাকদ্বীপ এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই অস্ত্র সরবারাহের সঙ্গে আর কে কে যুক্ত তা জানতে ধৃত দুই অস্ত্র ব্যবসায়ীকে জেরা করছে পুলিশ। ঢোলাহাট থানা থেকে মাত্র আট কিলোমিটার দূরে গ্রামের মধ্যেই এতবড় অস্ত্র কারখানা দীর্ঘদিন ধরে চলত। অথচ স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ কিছুই কীভাবে টের পেল না এখন তাই নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

```