Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

১২ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা, আজ মরসুমের শীতলতম দিন

দ্য ওয়াল ব্যুরো: আরও কমল কলকাতার তাপমাত্রা। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি। রবিবার তা নামল ১২-র ঘরে। ফলে আজ এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন। শুধু কলকাতার নয়, কমেছে জেলার তাপমাত্রাও। একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ন

১২ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা, আজ মরসুমের শীতলতম দিন

শেষ আপডেট: 20 December 2020 04:41

দ্য ওয়াল ব্যুরো: আরও কমল কলকাতার তাপমাত্রা। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি। রবিবার তা নামল ১২-র ঘরে। ফলে আজ এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন। শুধু কলকাতার নয়, কমেছে জেলার তাপমাত্রাও। একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। প্রত্যাশা মতোই জমিয়ে ব্যাটিং করছে শীত। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ। উত্তর ভারত জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। কিন্তু শুক্রবার পর্যন্ত কুয়াশার দাপট ছিল বঙ্গে। কুয়াশা সরে যেতেই তাই শনিবার থেকে কমতে শুরু করেছে তাপমাত্রা। ইতিমধ্যেই পাহাড়ে তুষারপাত শুরু হয়েছে। তারও প্রভাব পড়ছে পারদ পতনে। গত সোমবার থেকে তাপমাত্রার গতিপ্রকৃতি দেখলে বোঝা যাবে বৃহস্পতিবার পর্যন্ত তা ছিল ঊর্ধ্বমুখী। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার তা নামে ১৫ ডিগ্রির ঘরে। শনিবার ১৩ ও রবিবার ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। সপ্তাহের প্রথমের দিকে তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রধান কারণ ছিল পশ্চিমী ঝঞ্ঝা। তার ফলেই উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল। সেই সঙ্গে কুয়াশার জন্যও পারদ পতনে সমস্যা হচ্ছিল। কিন্তু জম্মু-কাশ্মীর ও উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে তাপমাত্রা হু হু করে নামতে শুরু করেছে। একই ছবি দেখা যাচ্ছে রাজ্যেও। আগামী মঙ্গলবার পর্যন্ত এই ধরনের ঠান্ডা থাকবে বলে জানিয়েছে আলিপুর। তার পর থেকে ফের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে তারা। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর। ২৫ ডিসেম্বর পর্যন্ত ১৫ ডিগ্রির আশপাশেই তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস।

```