Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

এই প্রথম কাটমানি ফেরত, বিক্ষোভের মুখে হাতে হাতে টাকা দিলেন তৃণমূল নেতা

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সংগ্রামের ফসল? এতদিন চলছিল কাটমানি নিয়ে বিক্ষোভ। চলছিল বাড়ি ঘেরাও, ভাঙচুর। এই প্রথম কাটমানি ফেরতের ঘটনা ঘটল বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের মিটিং-এ কাটমানি ফেরতের কথা বলতেই প্রথম বিক্ষোভটা শুরু হয়েছিল বীর

এই প্রথম কাটমানি ফেরত, বিক্ষোভের মুখে হাতে হাতে টাকা দিলেন তৃণমূল নেতা

শেষ আপডেট: 25 June 2019 10:21

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সংগ্রামের ফসল? এতদিন চলছিল কাটমানি নিয়ে বিক্ষোভ। চলছিল বাড়ি ঘেরাও, ভাঙচুর। এই প্রথম কাটমানি ফেরতের ঘটনা ঘটল বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের মিটিং-এ কাটমানি ফেরতের কথা বলতেই প্রথম বিক্ষোভটা শুরু হয়েছিল বীরভূমের ইলামবাজারে। তারপর ছড়াতে থাকে জেলায় জেলায়। এ বার সেই বীরভূমেই গ্রামবাসীদের চাপে কাটমানি ফেরত দিতে বাধ্য হলেন স্থানীয় তৃণমূল নেতা। মঙ্গলবার সকালে সিউড়ি ২নং ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের চাতরা গ্রামে ১৪১ জনকে আট মাসের বকেয়া ১০০ দিনের কাজের মজুরি ফেরত দেন পঞ্চায়েত প্রধান। প্রত্যেকের হাতে ১৬০০ টাকা করে তুলে দেওয়া হয়। টাকা পেয়েই উচ্ছ্বাসে ভাসে গ্রাম। [caption id="attachment_117641" align="aligncenter" width="600"] তৃণমূল নেতা ত্রিলোচন মুখোপাধ্যায়[/caption]   খুশি মাল, আরতি মাল,যাদব মন্ডল, সুবোধ বাগদিরা জানান,''কবে কাজ করেছি তার ঠিক নেই। টাকা চাইলে তৃণমূলের বুথ সভাপতি ত্রিলোচন মুখোপাধ্যায় হুমকি দিত। গত আট বছর ধরে একশোদিনের সামান্য যা কাজ হয়েছে, সব টাকা ওই নেতা ব্যাংক থেকে তুলে নিজের কব্জায় নিয়ে নিত। তারপর পিছন পিছন ঘুরে মিলত দুশো-পাঁচশো র মত ভিক্ষার দান।” জানা গিয়েছে, শেষ নর্দমা সংস্কারের কাজের জন্য  দু’মাস আগে এসেছিল প্রায় ২ লক্ষ ৪১ হাজার টাকা। সবটা তুলে নিয়েছিলেন তৃণমূলের নেতা। এরপর বিক্ষোভ শুরু হতেই, এ দিন হাতে হাতে টাকা ফেরত দেন শাসক নেতা। আরও পড়ুন: কাটমানি, কালমাডি, কানিমোজি…মনমোহন সরকারের পরিণতি মনে আছে তো! ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় কাটমানি ইস্যুতে ঘুম ছুটেছে নিচু তলার তৃণমূল নেতাদের। মঙ্গলকোটে তো বিজেপি-র ডাকা সালিশি সভায় হাজির হয়ে তৃণমূলের নেতা মুচলেখা দেন। চানক পঞ্চায়েতের ওই দুই নেতা কালীময় গঙ্গোপাধ্যায় এবং অপূর্ব ঘোষ এ-ও বলেন, “এক সঙ্গে সব টাকা দিতে পারব না। তিন মাসে খেপে খেপে টাকা সব টাকা শোধ করে দেব।” https://www.youtube.com/watch?v=8y4dsmYf-74&feature=youtu.be বাড়ির দাওয়ায় বসে, আরও দু’জন স্থানীয় নেতাকে পাশে নিয়ে খাতায় সই করিয়ে ১৪১ জন গ্রামবাসীর হাতে বকেয়া মজুরি তুলে দেন ত্রিলোচনবাবু। ভাবা যায়? যে জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, সেখানে কি না মানুষের বিক্ষোভে তৃণমূল নেতা টাকা ফেরত দিচ্ছেন! পর্যবেক্ষকদের মতে, কয়েক মাস আগেও এ কথা বীরভূমের মাটিতে কেউ কল্পনাই করতে পারত না। আর এখন সেটাই বাস্তব। বদলে গিয়েছে ছবিটা। সিউড়ির এই কাটমানি ফেরতের ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “এত দিন চাপ পড়েনি। এ বার যেই চাপ পড়েছে ওমনি বাপ ডাকতে শুরু করেছে।” আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/opinion-column-sankhadip-das-on-cut-money/

```