Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মাসের শেষ দিনে আর রেশন দেবে না খাদ্য দফতর

দ্য ওয়াল ব্যুরো:‌ এখন থেকে মাসের শেষদিনে রেশন দোকান বন্ধ থাকব। ওই দিন শুধু পোর্টালে তথ্য তোলার কাজ হবে। ইতিমধ্যেই লিখিত নির্দেশ আকারে এই সিদ্ধান্তের কথা রাজ্য এবং জেলার সমস্ত দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নি

মাসের শেষ দিনে আর রেশন দেবে না খাদ্য দফতর

শেষ আপডেট: 20 July 2021 09:37

দ্য ওয়াল ব্যুরো:‌ এখন থেকে মাসের শেষদিনে রেশন দোকান বন্ধ থাকব। ওই দিন শুধু পোর্টালে তথ্য তোলার কাজ হবে। ইতিমধ্যেই লিখিত নির্দেশ আকারে এই সিদ্ধান্তের কথা রাজ্য এবং জেলার সমস্ত দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। খাদ্য দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে। খাদ্য দফতর সূত্রে খবর, প্রত্যেক মাসে কতজন গ্রাহক রেশন নিলেন, তার সমস্ত তথ্য সরকারি পোর্টালে তুলতে হয়। তাই শেষ দিনে রেশন দেওয়া বন্ধ রেখে পোর্টালে তথ্য তোলার কাজ হবে। আগের মাসে কতজন গ্রাহক রেশন পেলেন, সেই তথ্যের উপর ভিত্তি করে পরের মাসের রেশন বরাদ্দ করা হবে। গ্রাহকের তথ্য পোর্টালে সঠিক সময়ে না তুললে সমস্যায় পড়তে হচ্ছে দফতরকে। অভিযোগ, গত বছর কেন্দ্রের পাঠানো বিনামূল্যের একমাসের রেশন বিলির হিসাব দিতে একদিন দেরি হয়েছিল খাদ্য দফতরের। যার জেরে শেষ মাসের রেশন পাঠায়নি কেন্দ্র। উল্লেখ্য, আগস্ট মাসের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেকারণে দফতরের পোর্টালে গ্রাহকের তথ্য তোলার জন্যই একদিন বিলি–বণ্টন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবিষয়ে চেষ্টা করেও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

```