Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, যদিও কুয়াশাকে সঙ্গী করে শীতের মেজাজ বজায় বঙ্গে  

দ্য ওয়াল ব্যুরো: গত তিনদিন তাপমাত্রা কমছিল রাজ্যে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রির ঘরে। গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে তা আবার বেড়েছে। এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। কিন্তু তারপরেও শীতের মেজাজে কোনও হেরফের হয়ন

এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, যদিও কুয়াশাকে সঙ্গী করে শীতের মেজাজ বজায় বঙ্গে  

শেষ আপডেট: 30 January 2021 03:51

দ্য ওয়াল ব্যুরো: গত তিনদিন তাপমাত্রা কমছিল রাজ্যে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রির ঘরে। গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে তা আবার বেড়েছে। এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। কিন্তু তারপরেও শীতের মেজাজে কোনও হেরফের হয়নি। ঠান্ডা আমেজ রয়েছে। সঙ্গে রয়েছে কুয়াশা। আর তার জেরে তাপমাত্রা বাড়লেও এখনও ঠান্ডার আমেজ ভালভাবেই নিচ্ছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্ররতার সর্বনিম্ন পরিমাণ ৩৭ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। গত কয়েক দিনে তাপমাত্রা কমলেও আকাশ ছিল পরিষ্কার। কুয়াশা না থাকাতেই তাপমাত্রার বিকিরণ ভালভাবে হচ্ছিল। আর তার ফলেই রাত বাড়লে জাঁকিয়ে পড়ছিল ঠান্ডা। কিন্তু শনিবার সকাল থেকে ফের রাজ্যে কুয়াশার দাপট। কলকাতা থেকে শুরু করে জেলা, সকাল থেকে সব জায়গায় কুয়াশা। রোদের দেখা নেই বললেই চলে। যদিও বেলা বাড়লে রোদ বাড়তে পারে বলেই পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে। তার ফলে ফের আবহাওয়ার বদল হবে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই সেই বদল দেখা যাবে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে উত্তুরে হাওয়া বাধা পাবে। ফলে ঠান্ডা কমবে। অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে শীত যে ঝোড়ো ইনিংস খেলছে, সেটা ফেব্রুয়ারির শুরুতে দেখা যাবে না বলেই পূর্বাভাস। তবে বারবার যেভাবে আবহাওয়ার বদল হচ্ছে, তাতে আগামী দিনে ফের কী খেল দেখা যাবে সেটাই ভাবছেন আবহাওয়াবিদরা।

```