Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিজেপির কলকাতা জোনের দায়িত্বে শোভন, পদ পেলেন বৈশাখীও

  দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে যোগ দেওয়ার পর গত দেড় বছরে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। শোভনবাবু এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার সংঘাত বেঁধ

বিজেপির কলকাতা জোনের দায়িত্বে শোভন, পদ পেলেন বৈশাখীও

শেষ আপডেট: 27 December 2020 15:30

  দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে যোগ দেওয়ার পর গত দেড় বছরে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। শোভনবাবু এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার সংঘাত বেঁধেছে রাজ্য বিজেপি নেতৃত্বের। একুশের ভোট যখন দোরগোড়ায় তখন সেই শোভনকে সাংগঠনিক গুরুত্ব দিল বিজেপি। দায়িত্ব পেলেন বৈশাখীও। দলের কলকাতা জোনের পর্যবেক্ষক করা হল বেহালা পূর্বের বিধায়ককে। বৈশাখীকে করা হয়েছে সহ আহ্বায়ক। আহ্বায়ক হয়েছেন যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি দেবজিত্‍ সরকার। বৈশাখীর সঙ্গেই সহ পর্যবেক্ষক করা হয়েছে শঙ্কুদেব পণ্ডাকে। সাংঠনিক ভাবে কলকাতা জোন অনেক বড় এলাকা। মোট ৪৯টি বিধানসভা রয়েছে এই জোনে। কলকাতার ১১টি, দক্ষিণ ২৪ পরগনার ৩১টি এবং দমদম লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা পড়ে এই জোনে। শোভনবাবু তৃণমূলে থাকার সময়েও কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার সংগঠন দেখতেন। ফলে একুশের ভোটের আগে তাঁকে বড় দায়িত্ব দিল বিজেপি। প্রসঙ্গত, লোকসভা ভোটে বিজেপি ভাল ফলকরলেও কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় ভাল করতে পারেনি গেরুয়া শিবির। যে জোনের দায়িত্ব শোভনবাবুকে দেওয়া হয়েছে সেখানে কোনও আসন বিজেপি জেতেনি। মথুরাপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, যাদবপুর, দমদম, উত্তর ও দক্ষিণ কলকাতা- সবই জিতেছে তৃণমূল। ফলে একুশের ভোটে শোভন সক্রিয় হয়ে কোন কোন জায়গায় পদ্ম ফোটাতে পারেন সেটাই দেখার।

```