Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে প্লাজমা থেরাপি, তবে অক্সিজেনের মাত্রা এখনও কম: সূত্র

দ্য ওয়াল ব্যুরোঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শরীরে প্লাজমা থেরাপি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও এখনও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলেই জানা গিয়েছে। চিকিৎসকদের ২৪ ঘ

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে প্লাজমা থেরাপি, তবে অক্সিজেনের মাত্রা এখনও কম: সূত্র

শেষ আপডেট: 11 October 2020 03:38

দ্য ওয়াল ব্যুরোঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শরীরে প্লাজমা থেরাপি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও এখনও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলেই জানা গিয়েছে। চিকিৎসকদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, শনিবার সৌমিত্রবাবুর শরীরে প্লাজমা থেরাপির পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই নির্দেশ অনুযায়ী গতকালই তাঁর শরীরে কনভালসেন্ট প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও প্লাজমা থেরাপি তাঁর শরীরে কাজ করছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এছাড়া শনিবারই বর্ষীয়ান অভিনেতার সিটি স্ক্যান করা হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতালের একটি সূত্রে। সিটি স্ক্যানের পরে তাঁর বুকে কিছু মেলেনি বলেই খবর। কিন্তু এখনও শারীরিকভাবে অস্থির হয়ে রয়েছেন সৌমিত্র চট্টোয়াপাধ্যায়। চিকিৎসকরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই অবস্থাকে বলা হয় ‘করোনা এনসেফ্যালাইটিস।’ এই অবস্থায় মাঝেমধ্যেই অসম্ভব উত্তেজিত হয়ে পড়েন করোনা আক্রান্ত রোগী। হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর মস্তিষ্কের এমআরআই করা প্রয়োজন। যত দ্রুত তা করা সম্ভব তত ভাল। কিন্তু এই মুহূর্তে সেটা করা যাচ্ছে না। এছাড়া প্রতিদিন তাঁর প্রায় ১০ লিটার অক্সিজেন লাগছে বলেই জানা গিয়েছে। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সবসময়ই পাশে থাকছেন একজন চিকিৎসক। বর্ষীয়ান অভিনেতার বিভিন্ন শারীরিক প্যারামিটারের ওঠানামার উপর কড়া নজর থাকছে তাঁর। সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা করা হয়েছে সৌমিত্রবাবুর। সেইসব পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের বিষয়ে চিন্তা-ভাবনা করছেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ডে অভিজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সৌমিত্রবাবুর খিদে একেবারেই নেই। তবে তিনি ঘুমিয়েছেন স্বাভাবিক ভাবেই। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইটিইউতে স্থানান্তর করা হয়। জানা গিয়েছিল, শ্বাস নিতে সমস্যা হচ্ছে তাঁর। তবে জানা যায়, শনিবার সকাল থেকে অনেকটাই স্থিতিশীল রয়েছেন তিনি। অক্টোবরের প্রথম দিন থেকেই অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। জ্বর, সর্দির মতো কোভিডের উপসর্গ ছিল তাঁর শরীরে। ৫ অক্টোবর তাঁর করোনা পরীক্ষা হয় এবং রিপোর্ট আসে পজিটিভ। ৬ তারিখ সকাল ১১ টা নাগাদ বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। উল্লেখ্য, সৌমিত্রবাবুর শ্বাসকষ্টের সমস্যা অনেকদিনের। ২০০৬ সাল থেকে তিনি সিওপিডিতে আক্রান্ত। গত বছর নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল সৌমিত্রবাবুর। চরম শ্বাসকষ্ট নিয়ে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এমনিতে কোভিড সংক্রমণ বৃদ্ধদের জন্য বেশ ঝুঁকির। তার উপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনেকগুলি কো-মর্বিডিটি রয়েছে। তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে চিকিৎসা মহলে।

```