Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জ্যোতি বাবুকে এনে সিপিএম পারেনি, অমিত শাহ তো কোন ছাড়, কাঁথির মাটিতে শুভেন্দুর হুঙ্কার

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কাঁথি রেল স্টেশন লাগোয়া মাঠে সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রবিবার সেই মাঠে দাঁড়িয়েই বিজেপিকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা

জ্যোতি বাবুকে এনে সিপিএম পারেনি, অমিত শাহ তো কোন ছাড়, কাঁথির মাটিতে শুভেন্দুর হুঙ্কার

শেষ আপডেট: 3 February 2019 11:38

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কাঁথি রেল স্টেশন লাগোয়া মাঠে সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রবিবার সেই মাঠে দাঁড়িয়েই বিজেপিকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মাঠ উপচে পড়া সমাবেশে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, "বিজেপি ১২দিন আগে থেকে সভার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তারপরেও ১০ থেকে ১২ হাজারের বেশি লোক হয়নি। পড়শি রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা ও এ রাজ্যের হাওড়া জেলার কিছু এলাকা থেকে লোক ভাড়া করে এনেছিল বিজেপি।" তিনি আরও বলেন, "চার দিনের নোটিসে আমরা এই সভা করেছি। বিজেপি সভা করাতে আমাদের ভালোই হলো। লোকসভা নির্বাচনের প্রচারের ৯০ শতাংশ কাজ হয়ে গেল।" অমিত শাহর সভার পরে তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধে সে দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কাঁথি। এ দিন সভামঞ্চ থেকে সে দিনের সেই সংঘর্ষের দায় পুরোপুরি বিজেপির উপর চাপান শুভেন্দু। বলেন, "আমি পরিবহণ মন্ত্রী। এখানকার কোনও তৃণমূল কর্মী সরকারি বাস ভাঙার সাহস পাবে?" তিনি অভিযোগ করেন, লোক না হওয়াতেই সভা শেষে তৃণমূল নেতা-কর্মীদের আক্রমণ করেছিলেন সেই সব ভাড়াটে গুণ্ডারা। ছাড় দেওয়া হয়নি প্রতিবন্ধীদের গাড়িকেও। যেখানেই তৃণমূলের পতাকা, ফ্লেক্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেছেন, সেখানেই ভাঙচুর করেছেন। কিন্তু এভাবে তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ানো যাবে না বলেই হুঁশিয়ারি দেন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু। তুলে আনেন অতীতের প্রসঙ্গ। বলেন, "সেই '৭০ সাল থেকে এখানে জিতছি। জ্যোতি বসু প্রণম্য নেতা। তাঁকে এনেও পৌরসভার নির্বাচন জিততে পারেনি সিপিএম। '৮৭ সালে রাজীব গান্ধীকে এনেও হালে পানি পায়নি কংগ্রেস। এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, তাম্রলিপ্ত সরকারের মাটি, সংগ্রামের মাটি। আর সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে অধিকারী পরিবার। তাই এসব করে কোনও লাভ নেই।" দুর্গাপুজোর দশেরাতে খড়্গপুরের রেলমাঠে রাবণ দহণ উৎসবে প্রধান অতিথি ছিলেন শুভেন্দু। নিমন্ত্রণ পাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গই এ দিন ফের তুলে আনেন পরিবহণ মন্ত্রী। বলেন, "এই জেলায় দিলীপ ঘোষকে তো শনিপুজোর ফিতে কাটতেও ডাকা হয় না। যিনি নিজেই একজন দেউলিয়া রাজনীতিবিদ, তিনি আবার তৃণমূলকে ভয় দেখান। লোকসভা ভোটের গণনার দিন অমিত শাহদের সব হিসেব দেব।" কাঁথির সভা থেকে সিপিএমের ব্রিগেডের সভাকেও খোঁচা দেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা। তাঁর অভিযোগ, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সিপিএম-কংগ্রেস-বিজেপি সব এক হয়েছে। সে জন্যই ১৯ জানুয়ারির ইউনাইটেড ইন্ডিয়া র‍্যালিতে যাননি সিপিএম নেতৃত্ব। শুভেন্দুর হুঁশিয়ারি, "ব্রিগেড না করে দলের কর্মীদের দিন নজর দিন। নইলে সাইনবোর্ডটাও থাকবে না এ রাজ্যে। ২০০৫, ১০, ১৫'র পৌরসভা ভোটে নিল গেম দিয়েছি। এ বারেও দেব।"

আরও পড়ুন

https://thewall.in/2019/02/news-state-mamata-banerjee-says-rajeev-kumar-is-one-of-the-best-officers-in-the-world/

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```