
শেষ আপডেট: 1 July 2020 18:19
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন, চিকিৎসক তথা আইএমএ সভাপতি শান্তনু সেন এনআরএস হাসপাতালের প্রিন্সিপ্যাল ডাক্তার শৈবাল মুখোপাধ্যায়, এনআরএসের এমএসভিপি অধ্যাপক করবী বড়াল প্রমুখ।
এর আগেও করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা দিয়েছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তাদের তরফে পিপিই পোশাক, সার্জিক্যাল-মাস্ক, হেড-শিল্ড, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়া হয় তৎকালীন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের হাতে। সেই উদ্যোগেও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের পাশে ছিল আইএমএ।
করোনা মোকাবিলায় দেশের পাশে থাকার পাশাপাশি নিজের সংস্থার কর্মীদেরও কর্তৃপক্ষ আগলে রেখেছে সেনকো। এই পরিস্থিতিতে সংক্রমণের আতঙ্ক যেমন রয়েছে তেমনই পেশাগত চিন্তাও বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। লকডাউনের শুরু থেকেই তাই সংস্থার চেয়ারম্যান শঙ্কর সেন ও এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন স্পষ্টতই জানিয়ে দেন, এমন পরিস্থিতিতে সঙ্কট যতই বাড়ুক, ব্যবসা যতই ধাক্কা খাক, সংস্থার কর্মচারীরা তাঁদের ন্যায্য বেতনই পাবেন। কোনও কর্মচারীকেই বঞ্চিত করা হবে না। কলকাতা-সহ দেশের যতগুলো মেট্রো শহরে সেনকোর বিপণনি, ফ্র্যাঞ্চাইজি রয়েছে কোথাও কর্মচারীদের বেতন কাটা হবে না। ব্যবসায় লাভের অঙ্ক কম হলেও, কর্মচারীরা তাঁদের প্রাপ্য ঠিক সময় মতোই পাবেন। তাই হয়েছে।
করোনার পাশাপাশি বাংলাকে বাড়তি ধাক্কা দিয়েছে সুপার সাইক্লোন উমফান। সেই ঝড় বিধ্বস্ত এলাকাতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। উমফান কবলিত এলাকায় দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে সংস্থার তরফে। অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য শিবিরও।