Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অনলাইন ক্লাসে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রধান শিক্ষক

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: অনলাইন ক্লাস চলার সময় ছাত্রীকে লাগাতার খারাপ প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা বেলপাহাড়ি ব্লকের বামুনডিহা এলাকার। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বামুনডিহা হাইস্কুলের প্রধান শি

অনলাইন ক্লাসে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রধান শিক্ষক

শেষ আপডেট: 13 February 2021 12:50

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: অনলাইন ক্লাস চলার সময় ছাত্রীকে লাগাতার খারাপ প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা বেলপাহাড়ি ব্লকের বামুনডিহা এলাকার। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বামুনডিহা হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয়বাবু বামুনডিহা হাইস্কুলে জীবনবিজ্ঞান পড়ান। গত বছর জুন মাস থেকে ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস করাচ্ছেন। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর অভিযোগ, ক্লাস চলার সময় লাগাতার মেসেজ করে তাঁকে কুপ্রস্তাব দিতেন শিক্ষক। বাড়ির অভিভাবকদেরও এই কথা জানিয়েছেন ওই ছাত্রী। গতকাল, শুক্রবার প্রায় এগারো মাস বাদে স্কুল খোলার পরেই এই ঘটনা নিয়ে হইচই শুরু হয়ে যায়। প্রধান শিক্ষক সহ স্কুলের ১৮ জন শিক্ষক-শিক্ষিকাকে ঘিরে ধরেন অভিভাবকরা। তুমুল বিক্ষোভ শুরু হয়। স্কুলে চড়াও হন গ্রামবাসীরাও। শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে রাখা হয়। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বামুনডিহা হাইস্কুল চত্বরে। জানা গেছে, গতকাল সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক সঞ্জয়বাবুকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁকে ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হয়। বিচারক সমরজিৎ রায় প্রধান শিক্ষকের জামিন মঞ্জুর করেছেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত শিক্ষকের আইনজীবীর দাবি, সঞ্জয়বাবুর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই মিথ্যা। তিনি কখনওই কোনও ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন না। আইনজীবীর এও বক্তব্য, ষড়যন্ত্র করে তাঁর মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।

```