
শেষ আপডেট: 21 September 2020 09:12
এর আগে মা ফ্লাইওভারে নতুন হাইটবার বসানোর সিদ্ধান্ত নেয় কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। ভিভিআইপি কনভয় যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য এই ফ্লাইওভারে আগে যেসব হাইটবার ছিল, তা খুলে ফেলা হবে বলে জানানো হয়। এই কাজের জন্য দরপত্র আহ্বান করে কেএমডিএ।
কেএমডিএ-র তরফে নোটিস দিয়ে জানানো হয়, এই হাইটবার বসানোর জন্য ১০ লক্ষ ৪৪ হাজার ১৪৩ টাকা খরচ হবে বলে ধরে রাখা হয়েছে। কেএমডিএ জানায়, ৪৫ দিনের মধ্যে এই হাইটবার বসানোর কাজ শেষ করতে হবে। নবান্ন সূত্রে খবর, ভিভিআইপি কনভয় যাওয়ার সময় গাড়ির মাথায় যে জ্যামার লাগানো থাকে, অনেক সময় হাইটবারে তা আটকে যায়। ফলে যাতায়াতে অনেক সমস্যা হয়। সেই সমস্যা যাতে না হয়, তার জন্য এই হাইটবারের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছর থেকেই কলকাতার একাধিক ফ্লাইওভারের স্বাস্থ্যপরীক্ষার কাজ শুরু করেছে প্রশাসন। কখনও চিংড়িহাটা উড়ালপুল, কখনও শিয়ালদহ স্টেশনের সামনের ফ্লাইওভার, আবার কখনও ঢাকুরিয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার জন্য মাঝেমধ্যেই বন্ধ থেকেছে যান চলাচল। চিংড়িহাটা উড়ালপুল তো মেরামতির জন্য বহুদিন বন্ধ রাখতে হয়। বেশ কিছুদিন শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করার অনুমতি দেওয়া হয়েছিল। বসানো হয় হাইটবারও। মা ফ্লাইওভারে ফের নতুন করে হাইটবার বসানোর সিদ্ধান্ত নেয় কেএমডিএ। টালা সেতু নতুন করে তৈরি করার কাজ চলছে। তার মধ্যেই উত্তর কলকাতার বেলঘরিয়া সেতু ও বেলগাছিয়া সেতু সংস্কারের কাজ শুরু করতে চলেছে পূর্ত দফতর।