Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লকেটকে ভদ্রেশ্বরে ঢুকতে দিল না পুলিশ, তেলিনিপাড়া সংঘর্ষে গ্রেফতার ১৫

দ্য ওয়াল ব্যুরো: ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। অন্যদিকে, এদিন ওই এলাকায় যেতে গেলে পুলিশ আটকে দেয় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। মানকুণ্ডু জ্যোতির মো

লকেটকে ভদ্রেশ্বরে ঢুকতে দিল না পুলিশ, তেলিনিপাড়া সংঘর্ষে গ্রেফতার ১৫

শেষ আপডেট: 11 May 2020 09:09

দ্য ওয়াল ব্যুরো: ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। অন্যদিকে, এদিন ওই এলাকায় যেতে গেলে পুলিশ আটকে দেয় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। মানকুণ্ডু জ্যোতির মোড় থেকে লকেটকে ফিরিয়ে দেয় পুলিশ। গোটা ঘটনায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়াচ্ছিল তেলিনিপাড়া এলাকায়। বিকেলের পর তা সংঘর্ষের চেহারা নেয়। সন্ধেবেলা বৃষ্টির মধ্যেই চলে বোমাবাজি। একাধিক বাড়িতে চলে ভাঙচুর। বেশ কয়েকটি দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই গোষ্ঠীর সংঘর্ষের অনেকে আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় ভদ্রেশ্বর পুরসভা পরিচালিত অঙ্কুর হাসপাতালে। রাতভর এলাকায় রুটমার্চ করে পুলিশ। সোমবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। এদিন সকাল থেকে নতুন করে উত্তেজনা না ছড়ালেও এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে বিরাট পুলিশবাহিনী। হুগলির সাংসদ লকেট বলেন, "করোনা ধরা পড়ার পরও একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোকজন কোয়ারেন্টাইনে যেতে চাইছে না। প্রশাসন তাহলে কী করতে আছে! এটা কি মগের মুলুক নাকি!" তাঁর গাড়ি আটকানো নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী সাংসদ বলেন, "আমি ওই এলাকায় উত্তেজনা ছড়াতে আসিনি। ওই এলাকায় ঢুকতামও না। শুধু পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমায় সেটাও করতে দিল না।" পাল্টা তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "একটা ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এটা নিয়ে কেউ যদি ভাবেন যে, রাজনীতির নামে এই উত্তেজনাকে আরও বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তা হতে দেবে না।"

```