Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বর্ধমান স্টেশনে বিল্ডিং ভেঙে মৃত ১, তদন্ত কমিটি গঠন রেলের

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান স্টেশনে পুরনো বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। এখনও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আর একজন। কী কারণে এই বিল্ডিং ভেঙে পড়ল তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল। শনিবার সন্ধ্যা ৮টা ১৪

বর্ধমান স্টেশনে বিল্ডিং ভেঙে মৃত ১, তদন্ত কমিটি গঠন রেলের

শেষ আপডেট: 5 January 2020 06:33

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান স্টেশনে পুরনো বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। এখনও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আর একজন। কী কারণে এই বিল্ডিং ভেঙে পড়ল তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল। শনিবার সন্ধ্যা ৮টা ১৪ মিনিট নাগাদ চরম ব্যস্ততার মধ্যে আচমকাই বিকট আওয়াজে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের পুরনো বিল্ডিংয়ের একাংশ। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা হয় দু'জনকে। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। রবিবার ভোররাতে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে মৃত যুবকের বয়স ৩৫-এর আশেপাশে। কিন্তু তাঁর কোনও পরিচয় জানতে পারেনি পুলিশ। যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। অন্য আহত ব্যক্তি হপনা টুডু ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা। তিনি জানিয়েছেন, ঘটনার সময় বিল্ডিংয়ের নীচে বসে খাবার খাচ্ছিলেন তিনি। আচমকা বিল্ডিং ভেঙে পড়ায় চাপা পড়ে যান। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল। এই কমিটি তাদের রিপোর্ট পেশ করলে তবেই বোঝা যাবে সবটা। এই দুর্ঘটনায় কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে রেল। এই মুহূর্তে ভেঙে পড়া বিল্ডিং ঘিরে রেখেছেন জিআরপি ও আরপিএফের আধিকারিকরা। বাকি অংশে লোহার বিম লাগানো হচ্ছে। বিল্ডিংয়ের কোনও অংশ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বন্ধ রাখা হয়েছে ১ ও ২ নম্বর লাইনের ট্রেন চলাচল।

আরও পড়ুন যাদবপুরের এসএফআইয়ে গণইস্তফা! ভোটের আগে বড় ধাক্কার মুখে সিপিএমের ছাত্র সংগঠন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধেবেলা আচমকাই বর্ধমান স্টেশনের মূল প্রবেশপথের একেবারের সামনের অংশটি ভেঙে পড়ে। মেন গেটের সেখানে গাড়ি বারান্দা সেই অংশ এবং অনুসন্ধান অফিসের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে। দু’জন যাত্রী সেই সময় উপস্থিত ছিলেন সেখানে। তাঁদের মাথার উপরেই ভেঙে পড়ে চাঙড়। সূত্রের খবর, ঘটনার সময় স্টেশনে ঢুকছিল আপ বর্ধমান লোকাল। ট্রেন থেকে নামছিলেন যাত্রীরা। প্ল্যাটফর্মেও ছিল বহু মানুষের ভিড়। এমন সময় এই ঘটনা ঘটায় আতঙ্কে যাত্রীদের কেউ কেউ রেললাইনে নেমে পড়েন, কেউ আবার ট্রেনে উঠে পড়েন। ছোটাছুটি শুরু হয়ে যায় গোটা প্ল্যাটফর্মে। ঘটনায় রেল কর্তৃপক্ষের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন অনেকে। বর্ধমান স্টেশনে গত এক বছর ধরে সৌন্দর্যায়নের কাজ চলছে। তার মধ্যেই এই দুর্ঘটনা কী ভাবে ঘটল সেটা নিয়েও উঠছে প্রশ্ন।

```