Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

২২ জুলাই বিজ্ঞপ্তি দিতে হবে, একাদশে ভর্তি নিয়ে স্কুলগুলিকে নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের ফল হাতে এসে গেছে। এবার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপের জন্য এগিয়ে যাবেন ছাত্রছাত্রীরা। মঙ্গলবারই একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশে ভর্তি হতে গেলে কোন বিষয়ে ন্যূনতম নম্বর কত হ

২২ জুলাই বিজ্ঞপ্তি দিতে হবে, একাদশে ভর্তি নিয়ে স্কুলগুলিকে নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

শেষ আপডেট: 21 July 2021 14:43

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের ফল হাতে এসে গেছে। এবার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপের জন্য এগিয়ে যাবেন ছাত্রছাত্রীরা। মঙ্গলবারই একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশে ভর্তি হতে গেলে কোন বিষয়ে ন্যূনতম নম্বর কত হতে হবে, সে নিয়ে নোটিফিকেশন জারি করেছিল সংসদ। বুধবার ফের নোটিফিকেশন জারি করে সংসদের তরফে জানানো হল, ২২ জুলাইয়ের মধ্যেই সমস্ত স্কুলকে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দিতে হবে। ভর্তির প্রক্রিয়াও শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। সংসদের নতুন নোটিফিকেশনে বলা হয়েছে, ২ অগস্ট থেকে ১৪ অগস্ট অবধি স্কুলগুলি তাদের নিজেদের ছাত্রছাত্রীদের ভর্তি নিতে পারবে। আর অন্য স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার সময় থাকবে ১৬ থেকে ১৮ অগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যেই ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সমস্ত স্কুলের কাছে একাদশে পড়ুয়াদের ভর্তি করানো নিয়ে নির্দেশিকা পৌঁছে গেছে। গতকাল রাতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস এই বিজ্ঞপ্তি জারি করেন। এবারের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একাদশে ভর্তি হতে গেলে বিষয়ভিত্তিক কত শতাংশ নম্বর দরকার তা বিস্তারিত জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, অঙ্ক, ভৌত বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, ভূগোল, কম্পিউটার সায়েন্স ও স্ট্যাটিস্টিক্স-এর মতো বিষয়গুলি নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে চাইলে তাঁদের ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে নির্দিষ্ট বিষয়ে। এই ৪৫ শতাংশ নম্বরটিকে ন্যূনতম বলা হয়েছে। এমনিতেই এবারে মাধ্যমিকে নজিরবিহীনভাবে ১০০ শতাংশ পড়ুয়াই পাস করেছে। প্রথম ডিভিশন পেয়েছেন ৯০ শতাংশই। যার জেরে একাদশে স্কুলে ভর্তি হওয়া নিয়ে শিক্ষাবিদদের একাংশের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক স্কুল ভাবনাচিন্তা শুরু করেছে 'কাট অফ মার্কস' বাড়ানো নিয়ে। ৮০ বা ৯০ শতাংশ ছাড়া বিজ্ঞান নিয়ে পড়ার জন্য আবেদন পত্র দেওয়া যাবে না বলে ঘোষণা করতে পারে অনেকেই। কিছু স্কুল আবার একাদশে ভর্তির জন্যও ছাত্র-ছাত্রীদের প্রিলিমিনারি টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

```