Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সিউড়ির সাজানো পল্লীতে বিউটি পার্লার মালকিনের রহস্য মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: দশমীর রাতেই এক গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়ি সাজানো পল্লীতে। মৃতার নাম শিউলি পাল (৩৩)। শিউলির স্বামী লক্ষ্মীকান্ত পাল ইসিএল-এর কর্মী। তিনি পুলিশকে জানিয়েছেন, শুক্রবার রাত নটা নাগাদ তিনি বাড়ি এসে সাইক

সিউড়ির সাজানো পল্লীতে বিউটি পার্লার মালকিনের রহস্য মৃত্যু

শেষ আপডেট: 20 October 2018 06:19

দ্য ওয়াল ব্যুরো: দশমীর রাতেই এক গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়ি সাজানো পল্লীতে। মৃতার নাম শিউলি পাল (৩৩)। শিউলির স্বামী লক্ষ্মীকান্ত পাল ইসিএল-এর কর্মী। তিনি পুলিশকে জানিয়েছেন, শুক্রবার রাত নটা নাগাদ তিনি বাড়ি এসে সাইকেল রেখে দেখেন বাড়ির সদর দরজা খোলা। বারান্দার আলো জ্বলছে। স্ত্রী’র নাম করে অনেকবার না ডেকেও সাড়া পাননি। ভিতরে ঢুকে দেখেন শোয়ার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে শিউলি। লক্ষ্মীকান্ত খবর দেন মৃতার বাপের বাড়িতে। রাতে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ দেহ উদ্ধার করতে এলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। মৃতার পরিবারের দাবি খুন করা হয়েছে শিউলিকে। বাড়ির একটি অংশেই বিউটি পার্লার চালাতেন শিউলি। লক্ষ্মীকান্ত পুলিশকে জানিয়েছেন, তিনি বাড়িতে ঢুকে দেখতে পান টেবিলের উপর মিষ্টির প্লেট রাখা রয়েছে। তাঁর দাবি, শিউলি একা বাড়িতে থাকলে দরজা বন্ধ করে রাখতেন। কেউ কলিং বেল বাজালে জানলা দিয়ে দেখে তারপর খুলতেন। কী কারণে মৃত্যু, বাড়িতে কে এসেছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

```