Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিজেপিকে পরাস্ত করতে তৃণমূলকেও হারাতে হবে, বিহার অঙ্ক উড়িয়ে সাফ কথা সীতারামের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি সিপিএমে বরাবরই তিনি বাংলাপন্থী। বঙ্গ সিপিএমের সংখ্যাগুরু অংশও তাঁকে পছন্দ করে। সেই তিনি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শুক্রবার কলকাতায় সংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন, 'বিজেপিকে হারাতে হবে এটা আমাদের মূল লক

বিজেপিকে পরাস্ত করতে তৃণমূলকেও হারাতে হবে, বিহার অঙ্ক উড়িয়ে সাফ কথা সীতারামের

শেষ আপডেট: 12 February 2021 17:32

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি সিপিএমে বরাবরই তিনি বাংলাপন্থী। বঙ্গ সিপিএমের সংখ্যাগুরু অংশও তাঁকে পছন্দ করে। সেই তিনি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শুক্রবার কলকাতায় সংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন, 'বিজেপিকে হারাতে হবে এটা আমাদের মূল লক্ষ্য। কিন্তু তৃণমূলকে না হারিয়ে তা সম্ভব নয়। বিজেপিকে পরাস্ত করতে হলে আগে তৃণমূলকে হারাতেই হবে।" বিহারে বাম জোটের ভাল ফলের পর সিপিআইএম লিবারেশন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছিলেন, বাংলায় বামপন্থীরা এক শত্রু চিহ্নিতকরণের কাজ করতে পারছেন না। তৃণমূল আর বিজেপিকে এক করে দেখা ঠিক নয়। এতে বিজেপিরই সুবিধা করে দেওয়া হচ্ছে। এদিন নিজেই বিহারের কথা তুলে সীতারাম বলেন, কেউ কেউ বিহারের উদাহরণ টেনে বিজেপিকে রুখতে সবাই কেন এক হচ্ছে না এই প্রশ্ন তুলছেন। কিন্তু রাজনীতি পাটিগণিত নয়, সেটা আগে বুঝতে হবে। তাঁর কথায়, বিহারের মহাজোটে সরকারি দল ছিল না। অর্থাত্‍ নীতীশ কুমার ও বিজেপি জোট সরকারের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছিল তার প্রতিফলন দেখা গিয়েছিল বাম-কংগ্রেস-আরজেডি জোটের দিকে। তাঁর কথায়, তৃণমূলের বিরুদ্ধে যে বিপুল প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে তাকে ব্যবহার করছে বিজেপি। এখন যদি তৃণমূলের সঙ্গে বামেরা যায় তাতে বিজেপির হাতই শক্ত হবে। তা ছাড়া ধর্মনিরপেক্ষতার প্রশ্নেও সিপিএম সহ বামফ্রন্ট ভুক্ত দলগুলির বক্তব্য হচ্ছে তৃণমূল ছদ্ম ধর্মনিরপেক্ষ। আসলে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির মাটি তৃণমূলই তৈরি করে দিয়েছে বাংলায়। দুদল মিলে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা চালাচ্ছে। সীতরামের বক্তব্য, দেখানোর চেষ্টা হচ্ছে লড়াই আসলে বিজেপি আর তৃণমূলের। কিন্তু এর মধ্যে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বিকল্প শক্তি বাংলার রাজনীতিতে উদীয়মান শক্তি। তাঁর কথায় এই বিকল্প দানা বাঁধেনি বলেই গত ভোটে বিজেপি ফসল তুলেছিল। কিন্তু এবার তা হবে না। আব্বাস সিদ্দিকির প্রশ্নে আলিমুদ্দিনের সুরেই সীতারাম বলেছেন, "যে কোনও ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তিকে আমরা এই লড়াইয়ে সামিল করতে চাই।"

```