Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মেদিনীপুর পুরসভার উদ্যোগে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, আবেদন করা যাবে সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের জেরে সবচেয়ে সমস্যায় পড়েছে স্কুলপড়ুয়ারা। নতুন ক্লাসে উঠলেও তারা বই-খাতা কিছুই পাচ্ছে না। এই অবস্থায় শিশুদের একঘেয়েমি কাটাতে উদ্যোগী হল মেদিনীপুর পুর প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজোড়া ২১ দিনের লকডাউন চল

মেদিনীপুর পুরসভার উদ্যোগে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, আবেদন করা যাবে সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 8 April 2020 14:30

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের জেরে সবচেয়ে সমস্যায় পড়েছে স্কুলপড়ুয়ারা। নতুন ক্লাসে উঠলেও তারা বই-খাতা কিছুই পাচ্ছে না। এই অবস্থায় শিশুদের একঘেয়েমি কাটাতে উদ্যোগী হল মেদিনীপুর পুর প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজোড়া ২১ দিনের লকডাউন চলছে। লকডাউন শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল। তবে দেশজুড়ে করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে চলায় লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই অবস্থায় মেদিনীপুর শহরের শিশুদের গৃহবন্দির একঘেয়েমি কাটাতে কুইজ প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে পুর প্রশাসন। সেই বিষয়ে বুধবার দুপুরে আলোচনা করলেন মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ। কুইজ কেন্দ্র, অঙ্কন শিক্ষক ও একটি স্থানীয় টিভি চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। অনলাইনের মাধ্যমে শুরু হবে প্রতিযোগিতা। কী ভাবে শিশুরা যোগ দিতে পারবে এই প্রতিযোগিতায় সেব্যাপারে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ। এর আগে মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে রাস্তায় ছবি এঁকে করোনাভাইরাস রোধে প্রচার করা হয়েছে। পুলিশের উদ্যোগে আদিবাসীদের ভাষায় গান বাঁধা হয়েছে এবং তা বাজানো হচ্ছে আদিবাসীপ্রধান বিভিন্ন গ্রামে। এবার শিশুদের কথা ভেবেও তাদের পাশে দাঁড়াচ্ছে প্রশাসন।

```