Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সরস্বতী মন্ত্র কি ঠিক বললেন মমতা? তিন বছরের মাথায় একই ‘বিভ্রাট’ দিদির

দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে ২০১৮ সালের কথা? দিদির বাগদেবী বন্দনার মন্ত্র উচ্চারণ নিয়ে কী মস্করাই না হয়েছিল সোশ্যাল মিডিয়ায়! সেটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। কিন্তু সেদিন পঞ্চমী তিথি পড়ে গিয়েছিল। আর ঠিক তিন বছর পর সরস্বতীর দু’দিন পরেই মমতা ব

সরস্বতী মন্ত্র কি ঠিক বললেন মমতা? তিন বছরের মাথায় একই ‘বিভ্রাট’ দিদির

শেষ আপডেট: 18 February 2021 13:33

দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে ২০১৮ সালের কথা? দিদির বাগদেবী বন্দনার মন্ত্র উচ্চারণ নিয়ে কী মস্করাই না হয়েছিল সোশ্যাল মিডিয়ায়! সেটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। কিন্তু সেদিন পঞ্চমী তিথি পড়ে গিয়েছিল। আর ঠিক তিন বছর পর সরস্বতীর দু’দিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরস্বতী মন্ত্রোচ্চারণ নিয়ে ফের বিতর্ক তৈরি হল। অনেকে বলছেন, দিদি যেন ভুলের কাট পেস্ট করেছেন। গতবার যে যে জায়গায় তাঁর ত্রুটি হয়েছিল, এবার সেখানে সেখানেই ভুল। সঙ্গে আবার আরও একটি জায়গা রয়েছে। আগের বার কী নিয়ে বিতর্ক বা আলোচনা হয়েছিল? দিদি সরস্বতী পুজোকে বলেছিলেন, “ওটা আমাদের বসন্ত উৎসব। বসন্ত পঞ্চমী বলি আমরা।” দোলের দিন বসন্ত উৎসবের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ‘ফাগুন হাওয়ায়, হাওয়ায়…’ থেকে ‘রাঙিয়ে দিয়ে যাও’, কত গান লিখেছিলেন কবিগুরু। কিন্তু দিদি সরস্বতী পুজোকে বসন্ত উৎসব বলে বসেছিলেন। তারপর ঘটে মন্ত্র বিভ্রাট। দিদি বলেন, ‘সরস্বতী মহাভাগে বিদ্যাকমললোচনে… বিশ্বরূপে বিশালাক্ষী… তারপরের টা কী?” অনেকে বলছেন, গতবারও দিদির ‘কুচযুগ শোভিত মুক্তাহারে’ বলতে গিয়ে খানিকটা যেন জিভ জড়িয়ে গেছিল। এবারও তাই হয়েছে। বৈদিক পুস্তক অনুযায়ী সরস্বতী পুজোর প্রণাম মন্ত্রে লেখা রয়েছে, ‘বীণা রঞ্জিত পুস্তক হস্তে’। গতবার দিদি বলেছিলেন, “বীণা পুস্তক রঞ্জিত হস্তে।” এবারও তাই হয়েছে। রঞ্জিত আর পুস্তকের জায়গা বদল হয়ে গেছে। অনেকে বলছেন এদিন দিদি আরও একটি জায়গায় ত্রুটি করেছেন। তা হল, দিদি বলেছেন, ‘সরস্বতী মহাভাগে বিদ্যাকমললোচনে… বিশ্বরূপে বিশালাক্ষী… সরস্বত্যই নমঃ নমঃ!” আসলে বিশ্বরূপে বিশালাক্ষীর পর বিদ্যাং দেহী নমস্তুতে হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিলেন। বিশেষত লক্ষ্য ছিল অমিত শাহ। বক্তৃতার মধ্যেই তিনি বলেন, সরস্বতী পুজোর মন্ত্র আগে শিখে যাও। কান খুলে শুনে নাও। তারপরেই মন্ত্রোচ্চারণ শুরু করে দেন তিনি। কয়েকদিন আগে একটি সর্বভারতীয় টেলিভিশনে চ্যানেলের কনক্লেভে দুর্গাপুজো নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রীর মন্ত্রোচ্চারণে বিভ্রাট নিয়ে সরব অনেকেই। দিদি কি সত্যিই ভুল বলেছেন? ‘শ্রী শ্রী সরস্বতীপূজা পদ্ধতি (যজুর্ব্বেদীয়)-র লেখক করুণানন্দ ভট্টাচার্য আজকের বক্তৃতার ক্লিপিং শুনে বলেন, “উনি যা বলেছেন তাকে আমি ঠিক বলতে পারছি না। বেশ কয়েকটা জায়গায় মৌলিক কিছু ত্রুটি রয়েছে। যা পুরো প্রণাম মন্ত্রটাকেই ভুল করে তোলে। এর বেশি আমি আর কিছু বলছি না।” https://youtu.be/ImxJah0eQ-o ভোটের আগে এমন বিভ্রাটে সোশ্যাল মিডিয়ায় শুধু মিমে থেমে থাকবে না। রাজনৈতিক চাপানউতোরও হবে। যেমন দিলীপবাবুর বক্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগে তীব্র সমালোচনা করেছিলেন। এদিন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই-তুকারি দিয়ে শুরু করলেন। এটা নিশ্চয় বাংলার সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। তাহলে কী শেখাতে চাইছেন তিনি? আর উনি শেখাতে গেলেন স্বরস্বতী পুজোর মন্ত্র। আর সেই মন্ত্র তো ভুলেই ভরা।"

```