Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রেকর্ড পারদ পতনের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, ফেব্রুয়ারিতে খামখেয়ালি শীত

দ্য ওয়াল ব্যুরো: খামখেয়ালি শীতের মাঝেই ফের বৃষ্টির ভ্রূকুটি রাজ্যে। একরাতে পারদও নেমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল থেকেই শীতের আমেজ কলকাতা জুড়ে। শহরের পাশাপাশি তাপমাত্রা কমেছে বিভিন্ন জেলাতেও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছি

রেকর্ড পারদ পতনের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, ফেব্রুয়ারিতে খামখেয়ালি শীত

শেষ আপডেট: 3 February 2020 08:01

দ্য ওয়াল ব্যুরো: খামখেয়ালি শীতের মাঝেই ফের বৃষ্টির ভ্রূকুটি রাজ্যে। একরাতে পারদও নেমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল থেকেই শীতের আমেজ কলকাতা জুড়ে। শহরের পাশাপাশি তাপমাত্রা কমেছে বিভিন্ন জেলাতেও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আবহবিদরা বলছেন, বহু বছর পর এবার এত দীর্ঘদিন স্থায়ী হয়েছে শীত। গত পাঁচ বছরে ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা এতটা কম হয়নি বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কেবল সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে পাল্লা দিয়ে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। ২৪ ঘণ্টায় পারদ পতনের পাশাপাশি রাজ্যে বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। ফলে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। রোদঝলমলে দিন হওয়ায় শীতের আমেজও রয়েছে বেশ ভালই। দক্ষিণবঙ্গের পশিমাঞ্চলের জেলার পাশাপাশি তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। প্রায় পাঁচবছর পর ফেব্রুয়ারি মাসে এতটা পারদ পতন হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সোমবার রাত থেকেই আবহাওয়া পরিবর্তন হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবারের থেকে রাজ্যে বিক্ষিপ্ত এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।  শীতের আমেজ থাকলেও বঙ্গোপসাগর থেকে ভূ-খণ্ডে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার জেরেই বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির জেরে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে উত্তুরে হাওয়া ভু-খণ্ডে ঢুকতে বাধা পাবে। ফলে তাপমাত্রা সেভাবে কমার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

```