Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনা সংক্রমণ রুখতে হাওড়ায় জয়েন্ট অ্যাকশন টিম

দ্য ওয়াল ব্যুরো: রেড জোন থেকে অরেঞ্জ জোন হওয়ার কোনও লক্ষণ এখনও পর্যন্ত নেই হাওড়া শহরের উল্টে পুর এলাকায় নতুন করে যুক্ত হচ্ছে করোনা সংক্রামিত এলাকা। এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় হাওড়া শহরে জয়েন্ট অ্যাকশন টিম গঠন করে কাজ শুরু করে দিল হাওড

বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনা সংক্রমণ রুখতে হাওড়ায় জয়েন্ট অ্যাকশন টিম

শেষ আপডেট: 4 May 2020 05:45

দ্য ওয়াল ব্যুরো: রেড জোন থেকে অরেঞ্জ জোন হওয়ার কোনও লক্ষণ এখনও পর্যন্ত নেই হাওড়া শহরের উল্টে পুর এলাকায় নতুন করে যুক্ত হচ্ছে করোনা সংক্রামিত এলাকা। এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় হাওড়া শহরে জয়েন্ট অ্যাকশন টিম গঠন করে কাজ শুরু করে দিল হাওড়া পুর নিগম। হাওড়া শহরকে ১৫ দিনের মধ্যে রেড জোন থেকে অরেঞ্জ জোনে আনতে হবে বলে গত ১৭ এপ্রিল ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পনেরো দিন কেটে গেলেও অবস্থার উন্নতির কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী হাওড়ায় চিকিৎসাধীন করোনা সংক্রামিতের সংখ্যা ২১৫ এবং সরকারি ভাবে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬। এনিয়ে চিন্তায় পুর প্রশাসন। তাই দায়িত্ব পাওয়ার এক সপ্তাহের মধ্যেই জয়েন্ট অ্যাকশন টিম তৈরি করলেন হাওড়ার পুর কমিশনার ধবল জৈন। রবিবার কদমতলা এলাকায় নতুন করে এক জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। তার পরেই হরিজন বস্তি ঘিরে দেয় পুলিশ। পুরো এলাকা স্যানিটাইজ করা হয়। রামরাজাতলার ষষ্ঠীতলাতেও রবিবার একজনের সংক্রামিত হওয়ার খবর পাওয়া গেছে। পুরসভা সূত্রে জানা গেছে সদ্য গঠিত জয়েন্ট অ্যাকশন টিম প্রথম দিনেই কাজ শুরু করেছে সনাতন মিস্ত্রি লেন ও উড়িয়াপাড়ায়। দুটি এলাকাই গোলাবাড়ি থানার মধ্যে পড়ে এবং হটস্পট বলে পরিচিত। এই টিম প্রত্যেক দিন অন্তত ১০০ জনের থার্মাল স্ক্রিনিং করবে ও লালারসের নমুনা সংগ্রহ করবে। যে এলাকায় তাঁরা নমুনা সংগ্রহ করতে যাচ্ছেন সেই সব এলাকা স্যানিটাইজও করাও শুরু করেছেন। শিবপুর এলাকায় ৩১ নম্বর ওয়ার্ডের এক প্রাক্তন সিপিএম কাউন্সিলারের স্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। একটি বেসরকারি হাসপাতালে ওই কাউন্সিলারে মৃত্যু হয়েছে। মৃত্যুর সময়ে প্রাক্তন ওই কাউন্সিলরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ছিল বলে হাসপাতাল থেকে তাঁর পরিবারকে জানানো হয়েছিল। হাওড়া, মালিপাঁচঘরা, গোলাবাড়ি ও শিবপুর থানা এলাকায় সব বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাঁটরা, চ্যাটার্জিহাট ও রামরাজাতলা থানা এলাকাতেও সব বাজার বন্ধ। করোনার সংয়ক্রমণ রুখতে ভ্যানে করে বাজার ফেরি করার অনুমতি দিচ্ছে সংশ্লিষ্ট থানাগুলি। এর মধ্যেও অবশ্য রবিবার বিভিন্ন রেশন দোকানের বাইরে লম্বা লাইন ও ভিড় দেখা গেছে। হাওড়া পুর নিগমের তৈরি বিশেষ টিম কয়েক দিন কাজ করার পরে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে পুর নিগম সূত্রে জানা গেছে।

```