পশ্চিমবঙ্গের ১ টি জেলাতেই শুধু কোভিড আক্রান্ত হাতেগোণা, তাঁরা সবাই এখন সুস্থ
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের কেবল ১ টি জেলাতেই গত প্রায় সাত দিন ধরে নতুন কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। সেই জেলা হল ঝাড়গ্রাম। এতোদিনে ঝাড়গ্রামে কোভিডে আক্রান্ত হয়েছেন মাত্র ১১ জন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, সেই ১১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে
শেষ আপডেট: 15 June 2020 04:36
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের কেবল ১ টি জেলাতেই গত প্রায় সাত দিন ধরে নতুন কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। সেই জেলা হল ঝাড়গ্রাম। এতোদিনে ঝাড়গ্রামে কোভিডে আক্রান্ত হয়েছেন মাত্র ১১ জন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, সেই ১১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তা ছাড়া ঝাড়গ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বাংলায় করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়া মাস খানেক পর পর্যন্ত মোটামুটি ভাবে ৮ টি জেলা গ্রিন জোন ছিল। কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এবং বাঁকুড়া। তা ছাড়া মালদহ, মুর্শিদাবাদেও আক্রান্তের সংখ্যা কম ছিল। কিন্তু কোচবিহার ও আলিপুরদুয়ারে এর পর সংক্রমণ ছড়াতে শুরু করে। যথাক্রমে ২৫৯ এবং ৪৫ জন সেখানে কোভিডে আক্রান্ত হয়েছেন। উত্তর দিনাজপুরে করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন ২১৯ জন। দক্ষিণ দিনাজপুরে ৬৫ জন।

আবার রাজ্যের পশ্চিমাঞ্চলের মধ্যে পশ্চিম মেদিনীপুরে কোভিড আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে এখনও পর্যন্ত ২৯৫ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। বীরভূমে ২৫২ জন আক্রান্ত হয়েছেন, বাঁকুড়ায় ১৭৯ জন এবং পুরুলিয়ায় ৮৪ জন কোভিড পজিটিভ ধরা পড়েছে। একমাত্র ঝাড়গ্রামেই সংক্রমণ ছড়ায়নি।
রবিবার সন্ধে পর্যন্ত বাংলায় ১১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাতে দেখা গিয়েছে, সংক্রমণ ছড়ানোর হার এখনও কলকাতাতেই সবচেয়ে বেশি। তার পর খারাপ অবস্থা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনায়।