Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

সাড়ে পাঁচ হাজার অসহায় মানুষকে খাবার জোগাচ্ছে আইআরসিটিসির হাওড়া বেস কিচেন

দ্য ওয়াল ব্যুরো: ভেজ বিরিয়ানি, রাজমা চাউল কিংবা ভাল চালের খিচুড়ি – ভারতীয় রেলের অধীন সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) সৌজন্যে লকডাউনের সময়ে প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ হাজার অসহায় মানুষের পাতে পড়ছে এম

সাড়ে পাঁচ হাজার অসহায় মানুষকে খাবার জোগাচ্ছে আইআরসিটিসির হাওড়া বেস কিচেন

শেষ আপডেট: 10 April 2020 12:18

দ্য ওয়াল ব্যুরো: ভেজ বিরিয়ানি, রাজমা চাউল কিংবা ভাল চালের খিচুড়ি – ভারতীয় রেলের অধীন সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) সৌজন্যে লকডাউনের সময়ে প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ হাজার অসহায় মানুষের পাতে পড়ছে এমনি সুস্বাদু খাবার। মাথাপিছু সাড়ে তিনশো গ্রাম করে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজোড়া লকডাউনের সময় অভুক্ত মানুষের মুখে বিনামূল্যে খাবার তুলে দিতে রেলের এই মানবিক উদ্যোগ। হাওড়া স্টেশন লাগোয়া বেস কিচেনে প্রতিদিন রান্না হচ্ছে সাড়ে পাঁচ হাজার লোকের খাবার। আইআরসিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে যে খিচুড়ি, নিরামিষ বিরিয়ানি-সহ প্রত্যেক দিন বেশ কয়েক রকম করে পদ রান্না করা হচ্ছে। এখানে রান্না করা খাবার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদহ, গার্ডেনরিচ, সাঁতরাগাছি, টিকিয়াপাড়া, শেওড়াফুলি সহ বিভিন্ন জায়গায়। ফুটপাথবাসীদের মধ্যে এই খাবার বিতরণ করার দায়িত্ব নিয়েছে আরপিএফ। একই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকেও খাবার বিলি করার দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়ায় আইআরসিটিসির বেস কিচেনের ম্যানেজার কুশল চট্টোপাধ্যায় এদিন বলেন, “গত ২৮ মার্চ থেকে দু’বেলা খাবার দেওয়া শুরু হয়েছে। এই খাবার বিতরণ চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত হবে।”

```