Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'দেখতে খারাপ,' বিয়ের সতেরো দিনের মধ্যে স্ত্রীকে খুন করল স্বামী

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: স্ত্রী'র চেহারা পছন্দ নয়। তাই তাঁকে মেরে ফেলেছেন স্বামী। এই অভিযোগ উঠেছে সিউড়ির ছোট আলুন্দা গ্রামের বাসিন্দা গোলাম রসুলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে মৃতার নাম আনজু খাতুন (২১)।  রবিবার মৃতার দেহ উদ্ধার করেছে পুলিশ। গ্র

'দেখতে খারাপ,' বিয়ের সতেরো দিনের মধ্যে স্ত্রীকে খুন করল স্বামী

শেষ আপডেট: 28 October 2018 12:36

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: স্ত্রী'র চেহারা পছন্দ নয়। তাই তাঁকে মেরে ফেলেছেন স্বামী। এই অভিযোগ উঠেছে সিউড়ির ছোট আলুন্দা গ্রামের বাসিন্দা গোলাম রসুলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে মৃতার নাম আনজু খাতুন (২১)।  রবিবার মৃতার দেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে আনজুর স্বামী গোলাম রসুলকে। পুলিশ জানিয়েছে, সম্বন্ধ করে গত ১০ অক্টোবর বিয়ে হয়েছিল জুনিদপুর গ্রামের বাসিন্দা আনজু খাতুন (পিংকি) এবং ছোট আলুন্দা গ্রামের বাসিন্দা ইটভাটার শ্রমিক গোলাম রসুলের। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীকে না পসন্দ ছিল গোলামের। আর সেই জন্য আনজুকে খুন করছে গোলাম। এমনটাই অভিযোগ করেছেন মৃতার পরিবার। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের দিন রাত্রি থেকেই আনজুর সঙ্গে দুর্ব্যবহার শুরু করে তাঁর স্বামী। সমস্যা মেটাতে আলোচনায় বসতে রাজি হয় দুই পক্ষের বাড়ির লোক। রবিবার সকালে সেই আলোচনা করতেই মৃতার শ্বশুরবাড়িতে যান তাঁর পরিবারের লোকজন। তখনই উদ্ধার হয় আনজুর দেহ। মৃতার পরিবার জানিয়েছে, খাটের উপর পড়েছিল তাঁদের মেয়ের নিথর দেহ। মুখ এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছিল। সারা গায়ে ছিল কালশিটের দাগ। এই সময় আনজুর শ্বশুর বা স্বামী কেউই বাড়িতে ছিলেন না বলে জানিয়েছে আনজুর পরিবার। এরপর ইটভাটা থেকে নিয়ে আসা হয় রসুলকে। তাঁকে মারধর করতে শুরু করেন মৃতার পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। এ দিকে ছোট আলুন্দা গ্রামের পঞ্চায়েতে প্রধান রবেদা বিবি বলেন, “বিয়ের প্রথম থেকেই ওই পরিবারের সঙ্গে আমি যুক্ত ছিলাম। এইভাবে মেরে ফেলা খুবই দুঃখজনক ঘটনা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।“

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```