Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

চেকিং চলাকালীন বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হোমগার্ডের, ফেরার চালক

দ্য ওয়াল ব্যুরো : ফের বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে ফালাকাটার জটেশ্বর মোড়ে। চেকিং থেকে বাঁচতে গিয়েই এই দুর্ঘটনা বলেই জানিয়েছে পুলিশ। রবিবার দুপুরে ফালাকাটার জটেশ্বর মোড়ে নাকা চেকিং চলছিল পুলিশের। অভিযোগ, সে

চেকিং চলাকালীন বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হোমগার্ডের, ফেরার চালক

শেষ আপডেট: 18 August 2019 16:16

দ্য ওয়াল ব্যুরো : ফের বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে ফালাকাটার জটেশ্বর মোড়ে। চেকিং থেকে বাঁচতে গিয়েই এই দুর্ঘটনা বলেই জানিয়েছে পুলিশ। রবিবার দুপুরে ফালাকাটার জটেশ্বর মোড়ে নাকা চেকিং চলছিল পুলিশের। অভিযোগ, সেই সময়ে একটি বাইক চেকিং থেকে বাঁচতে তীব্র গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাইকটিকে থামানোর চেষ্টা করেন মধুসূদন দাস নামের এক হোমগার্ড। কিন্তু বাইকের ধাক্কায় মারাত্মক জখম হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, মধুসূদন ওরফে টারজান ছিলেন প্রাক্তন কেএলও জঙ্গি। আত্মসমর্পণ করার পর সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে গত বছর তাঁকে হোমগার্ডের চাকরি দেয় রাজ্য সরকার। নিজের পরিশ্রমের মাধ্যমে অল্প কিছু দিনেই সবার খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি। মুধুসূদনের মৃত্যুতে শোকের ছায়া জেলার পুলিশ মহলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক বাইকটির খোঁজ শুরু করেছেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কিছু ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এক বড় কর্তা জানিয়েছেন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগির ঘাতক বাইক আরোহীকে গ্রেফতার করা হবে।

```