Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কলকাতার প্রশাসক ফিরহাদ, নির্দেশিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইলেন রাজ্যপাল, মামলাও হল হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: আজ ৭ মে শেষ হচ্ছে কলকাতার পুরবোর্ডের মেয়াদ। গতকাল রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শুক্রবার অর্থাৎ ৮ মে থেকে কলকাতা পুরসভার কাজ পরিচালনা করবে প্রশাসক বোর্ড। ১৪ জনের সেই বোর্ডের মাথায় বসানো হয়েছে বিদায়ী মেয়র ফিরহাদ

কলকাতার প্রশাসক ফিরহাদ, নির্দেশিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইলেন রাজ্যপাল, মামলাও হল হাইকোর্টে

শেষ আপডেট: 7 May 2020 13:46

দ্য ওয়াল ব্যুরো: আজ ৭ মে শেষ হচ্ছে কলকাতার পুরবোর্ডের মেয়াদ। গতকাল রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শুক্রবার অর্থাৎ ৮ মে থেকে কলকাতা পুরসভার কাজ পরিচালনা করবে প্রশাসক বোর্ড। ১৪ জনের সেই বোর্ডের মাথায় বসানো হয়েছে বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে। এবার তাই নিয়েই মুখ্যসচিব রাজীব সিনহার কাছে জবাব না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্যদিকে কলকাতা পুরসভার আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলেন শরদ কুমার সিং নামের এক ব্যক্তি। রাজ্যপাল এদিন টুইট করে লিখেছেন, মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে মুখ্যমন্ত্রীর কাছে তিনি কলকাতা পুরসভা সংক্রান্ত নির্দেশিকার ব্যাপারে জানতে চেয়েছেন তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধান বলেছেন, "১৬৭ অনুচ্ছেদ মোতাবেক মুখ্যমন্ত্রীর কর্তব্য রাজ্যপালকে তথ্য সরবরাহ করা।" ওই নির্দেশিকাকে গভীর তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন ধনকড়। মামলাকারীর অভিযোগ, কলকাতা পুরসভার আইনে কোথাও বলা নেই এই ভাবে প্রশাসক নিয়োগ করা যাবে। তাঁর বক্তব্য, পুরআইন লঙ্ঘন করা হয়েছে এই নির্দেশিকার মধ্যে দিয়ে। যদিও মামলাকারীকে বিজেপির লোক বলে উল্লেখ করেছেন পুরমন্ত্রী তথা বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, "বিজেপি আদালতে থাক। আমরা জনতার দরবারে থাকব।" রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যও এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর কথায়, "ওই নির্দেশিকায় কলকাতার পুর আইনের ৬৩৪ ধারার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ওই ধারায় বলা হয়েছে ছোটখাটো আইনি জটিলতা কাটাতেই ওই অধিকার ব্যবহার করা যাবে।" সেটা ব্যবহার করে এইরকম কোনও বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া যায় না বলে দাবি সিপিএম নেতার। ছোটখাটো আইনি জটিলতা মানে? অশোকবাবু উদাহরণ দিয়ে বলেন, জরুরি দরপত্র ডাকার মতো ঘটনায় তা ব্যবহার করা যায়। কিন্তু কখনওই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। অশোকবাবু আরও বলেন, "সরকার কেন অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করল না তা বুঝলাম না।" আইনজীবীদের অনেকের বক্তব্য, অর্ডিন্যান্স জারি করা মানে ছ'মাসের বেশি ওই প্রশাসক বোর্ডের মেয়াদ থাকবে না। তারপর ভোট করাতেই হবে। তাঁদের অনেকের বক্তব্য, করোনা পরিস্থিতি আদৌ ছ'মাসে স্বাভাবিক হবে কিনা তা বলা মুশকিল। তাই হয়তো সেই ঝুঁকি নিতে চায়নি সরকার। যদিও বিজেপি, সিপিএম-সহ বিরোধীদের বক্তব্য, ভোট এড়াতেই দলের লোকদের প্রশাসক করে ঘুর পথে ক্ষমতা ধরে রাখার কৌশল নিয়েছে তৃণমূল।

```