Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত, আহতদের ক্ষতিপূরণের ঘোষণা রাজ্যের, ঘটনাস্থলে পুরমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো, মালদা: কালিয়াচকের সুজাপুরের জ্ঞানপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন

সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত, আহতদের ক্ষতিপূরণের ঘোষণা রাজ্যের, ঘটনাস্থলে পুরমন্ত্রী

শেষ আপডেট: 19 November 2020 10:04

দ্য ওয়াল ব্যুরো, মালদা: কালিয়াচকের সুজাপুরের জ্ঞানপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মালদার সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ হয়েছে। প্লাস্টিক প্রসেসিং মেশিনে কাজ চলাকালীন এই বিস্ফোরণ হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তিনি। মালদার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তারপরেই মুখ্যসচিব বলেন, যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে ২ লাখ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ঘটনার খবর পেয়েই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সুজাপুর বাসস্ট্যান্ড লাগোয়া ওই প্লাস্টিক কারখানায় ক্রাশার বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। তীব্র আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। কর্মরত শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত আরও পাঁচজনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে প্লাস্টিক থেকে দানা তৈরির ক্রাশার মেশিনে এ দিন ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় কারখানায় যাঁরা কাজ করছিলেন তাঁদের মধ্যে পাঁচজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে ১০০ থেকে ২০০ মিটার দূরত্বে ছড়িয়ে যায় দেহের অংশ। যাঁরা আহত হয়েছেন তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় মানুষজন উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ওই প্লাস্টিক কারখানায় প্রায় ৫০ জন শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় এক ব্যবসায়ী ওই কারখানাটির মালিক। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘যন্ত্রের কোনও ত্রুটির জন্যই এতবড় বিপর্যয় ঘটেছে। গোটা বিষয়টি আমাদের বিশেষ টিম খতিয়ে দেখবে। খুব বড় মাপের বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলেই মারা গেছেন চারজন। পরে হাসপাতালে মারা যান আরও একজন।’’

```