Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কাঁকুড়গাছির সেই নিহত বিজেপি কর্মীর দেহ চার মাস মর্গে পড়ে থাকার পর আজ অন্ত্যেষ্টি

দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনায় নিহত কাঁকুড়গাছির বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দেহ আজই মর্গ থেকে বের করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মর্গে পড

কাঁকুড়গাছির সেই নিহত বিজেপি কর্মীর দেহ চার মাস মর্গে পড়ে থাকার পর আজ অন্ত্যেষ্টি

শেষ আপডেট: 9 September 2021 05:26

দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনায় নিহত কাঁকুড়গাছির বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দেহ আজই মর্গ থেকে বের করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মর্গে পড়ে রয়েছে দেহ। নিহতের পরিবার দাবি করেছিল মৃতদেহ অভিজিৎ সরকারের নয়। কিন্তু পরে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায় ওই দেহ অভিজিতেরই। শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে সেই রিপোর্ট জমা করে সিবিআই। এরপরেই অভিজিতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় শিয়ালদা আদালত। সূত্রের খবর, এদিন সকাল ১১টা নাগাদ নীলরতন সরকার মেডিক্যাল কলেজের মর্গ থেকে অভিজিৎ সরকারের মৃতদেহ বের করা হবে। বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে আসা হবে মুরলিধর সেন লেনে বিজেপির প্রদেশ অফিসে। সেখানে নিহত বিজেপি কর্মীকে সম্মাননা জানাতে আসবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য রাজ্য নেতারা। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নেমে গত কয়েকদিন কাঁকুড়গাছিতে অভিজিৎ সরকারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। অভিজিতের মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণও করে সিবিআই। যেখানে অভিজিতের দেহ পাওয়া গিয়েছিল, সিবিআইয়ের লোকজন সেই জায়গা পরিদর্শন করেন। তদন্তকারীরা জানান, অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে। অভিজিতের কিছু প্রতিবেশীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। অভিজিৎ-হত্যা এবং তাঁর মা ও দাদাকে মারধরের ঘটনায় তৃণমূলের স্থানীয় দুই নেতা-সহ অন্তত ৩০ জন জড়িত বলে সিবিআইয়ের অভিযোগ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```