রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের জীবনাবসান
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা নিরুপম সেন (৭২)। সোমবার ভোর পাঁচটা দশ মিনিটে সল্টলেলের একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। গত ১৫ দিন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি।
শেষ আপডেট: 24 December 2018 02:48
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা নিরুপম সেন (৭২)। সোমবার ভোর পাঁচটা দশ মিনিটে সল্টলেলের একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। গত ১৫ দিন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। অবস্থাও ছিল সংকটজনক।
২০০১ থেকে ২০১৩ পর্যন্ত ষষ্ঠ এবং সপ্তম বামফ্রন্ট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন তিনি। দলের পলিটব্যুরো সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন কোয়েম্বাটোর পার্টি কংগ্রেসে।
সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, সোম এবং মঙ্গলবার নিরুপম সেনের মরদেহ রাখা থাকবে পিস হেভ্ন। যেহেতু দলের পলিটব্যুরোর সদস্য ছিলেন, সেহেতু সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট-সহ প্রায় সমস্ত পিবিএম-ই নিরুপম সেনকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন। বুধবার সকাল ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম রাজ্য দফতরে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বর্ধমানে তাঁর বাড়িতে এবং তাঁর রাজনীতির প্রথম জায়গা বর্ধমান সিপিএমের জেলা দফতরে।
[caption id="attachment_64441" align="aligncenter" width="688"]
২০১৫ সালে শেষবার সিপিএম রাজ্য সম্মেলনে নিরুপম সেন[/caption]
ষাটের দশকে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন নিরুপম সেন। এরপর বিপিএসএফ-এর বর্ধমান জেলার সম্পাদকও ছিলেন তিনি। প্রথম জীবনে স্কুলে শিক্ষকতার চাকরি করলেও পরবর্তী কালে দলের সর্বক্ষণের কর্মী হন। রবীন সেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হওয়ার পর নিরুপম সেনকেই অবিভক্ত বর্ধমানের জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন নিরুপম সেন। ৮৭ সালে প্রথমবার বিধানসভা ভোটে প্রার্থী হয়ে জিতেছিলেন তিনি। এরপর ফের সংগঠনের কাজেই দায়িত্ব দেওয়া দেয় দল। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য করা হয় তাঁকে। ৯৮ সালে কলকাতায় অনুষ্ঠিত সিপিএমের পার্টি কংগ্রেস থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন বর্ধমানের এই নেতা।
https://twitter.com/MamataOfficial/status/1077050906607112192
২০০১ সালে ফের তাঁকে নির্বাচনে দাঁড় করায় দল। দায়িত্ব দেওয়া হয় শিল্প ও বাণিজ্য দফতরের। পরে বিদ্যুৎমন্ত্রী মৃণাল বন্দ্যোপাধ্যায় প্রয়াত হওয়ার পর সেই দফতরের দায়িত্বও দেওয়া হয় তাঁকে। ২০১৩ সালে সেরিব্রাল অ্যাটাকের পর কার্যত অথর্ব হয়ে যান এই নেতা। তবু বাছাবাছা কর্মসূচিতে যোগ দিতেন হুইল চেয়ারে বসেই। এ দিন নিরুপম সেনের মৃত্যুর খবর পেয়ে টুইট করে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে সোমবার বিকেল ৪টের পর সব রাজ্য সরকারী অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে।