Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

টালা ব্রিজের হাল খারাপ, নতুন ব্রিজ তৈরির সুপারিশ বিশেষজ্ঞের রিপোর্টেও

দ্য ওয়াল ব্যুরো: টালা ব্রিজ নিয়ে ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়না-র লিখিত রিপোর্ট জমা পড়লো নবান্নে। পঞ্চমীর দিন তিনি টালা ব্রিজ পরিদর্শন করেন। সেদিনই তিনি মৌখিক একটা রিপোর্ট জমা দিয়েছিলেন পূর্ত দফতরকে। পুজো শেষ হতেই তাঁর লিখিত রিপোর্ট জমা পড়

টালা ব্রিজের হাল খারাপ, নতুন ব্রিজ তৈরির সুপারিশ বিশেষজ্ঞের রিপোর্টেও

শেষ আপডেট: 9 October 2019 07:55

দ্য ওয়াল ব্যুরো: টালা ব্রিজ নিয়ে ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়না-র লিখিত রিপোর্ট জমা পড়লো নবান্নে। পঞ্চমীর দিন তিনি টালা ব্রিজ পরিদর্শন করেন। সেদিনই তিনি মৌখিক একটা রিপোর্ট জমা দিয়েছিলেন পূর্ত দফতরকে। পুজো শেষ হতেই তাঁর লিখিত রিপোর্ট জমা পড়ল। সূত্রের খবর, রায়নার রিপোর্টেও টালা ব্রিজের বর্তমান অবস্থা বিপজ্জনক বলা হয়েছে। ব্রিজটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে নতুন করে ব্রিজ তৈরির সুপারিশ রয়েছে রিপোর্টে। বুধবার নবান্নে মুখ‍্য সচিবের নেতৃত্বে বৈঠকে রিপোর্ট নিয়ে আলোচনাও হয়েছে। রায়নার রিপোর্টের বিষয়ে মুখ‍্যমন্ত্রীকে জানানো হয়েছে। সূত্রের খবর, ১২ তারিখের বৈঠকে টালা ব্রিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হতে পারে। এই বৈঠকে মুখ‍্যসচিব রাজীব সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত সচিব নবীন প্রকাশ, সিপি অনুজ শর্মা, ডিসি ট্রাফিক সন্তোষ পান্ডে, রেল ও রাইটস এর আধিকারিকরাও। পুজোর আগেই টালা ব্রিজের বেহাল স্বাস্থ্য নিয়ে নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই জানানো হয়, আপাতত বাস চলাচল বন্ধ রাখা হবে টালা ব্রিজে। প্রতিদিন বিভিন্ন রুটের ৬০০-র বেশি বাস চলে টালা ব্রিজ দিয়ে। ২৯ সেপ্টেম্বর থেকে এই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বৈঠকে জানানো হয়েছিল পুজোর পরে ফের ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর থেকেই অভিযোগ উঠেছে শহরের বিভিন্ন সেতু ও উড়ালপুলের দুরবস্থা নিয়ে। তারপর থেকেই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সরকারি সংস্থার তরফে সেতু ও উড়ালপুলগুলি পরীক্ষাও করা হচ্ছে। টালা ব্রিজ অর্থাৎ হেমন্ত সেতুর স্বাস্থ্যও যে খুব একটা ভালো নয় সেটাও জানা যায় এই পরীক্ষা নিরীক্ষার সময়েই। ভারী মালবাহী ট্রাক চলাচলের কারণে সেতুর অবস্থা দিনদিন আরও খারাপ হচ্ছে। কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের পক্ষ থেকে তাই প্রাথমিক ভাবে সিন্ধান্ত নেওয়া হয় সেতুর ‘ফিটনেস সার্টিফিকেট’ না মেলা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করবে না।

```