Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবুলের কনভয় ঘিরে বিক্ষোভ বাম-কংগ্রেসের, বিজেপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষ

দ্য ওয়াল ব্যুরো: সিপিএম-কংগ্রেস সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের সালানপুর। আহত দু’পক্ষের বেশ কয়েকজন। শুক্রবার বিকেলে, ৮-৯ জানুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে সালানপুরে মিছিল করছিল সিটু এবং আইএনট

বাবুলের কনভয় ঘিরে বিক্ষোভ বাম-কংগ্রেসের, বিজেপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষ

শেষ আপডেট: 4 January 2019 14:32

দ্য ওয়াল ব্যুরো: সিপিএম-কংগ্রেস সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের সালানপুর। আহত দু’পক্ষের বেশ কয়েকজন।

শুক্রবার বিকেলে, ৮-৯ জানুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে সালানপুরে মিছিল করছিল সিটু এবং আইএনটিইউসি। ওই পথ দিয়েই তখন চিত্তরঞ্জনের দিকে যাচ্ছিল আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়। অভিযোগ, বাবুলের কনভয় ঘিরে ধরে সিপিএম এবং কংগ্রেস সমর্থকরা। হিন্দুস্তান কেবলস বন্ধ কেন তাই নিয়ে স্লোগান শুরু করেন বাম-কংগ্রেস কর্মীরা। খানিকক্ষণ চলার পর গাড়ি থেকে নেমে পড়েন মন্ত্রীও। চিত্তরঞ্জনে দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন বাবুল। পিছনেই ছিল বিজেপি সমর্থকদের একটি গাড়ি। মন্ত্রীকে ঘেরাও হতে দেখে নেমে পড়েন তাঁরাও। এরপর শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ।

গোটা ঘটনায় পুলিশকে রীতিমতো ফাঁপরে পড়তে হয়। কোনও রকমে মন্ত্রীকে ঘেরাও থেকে বের করেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। সংঘর্ষে আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন। পরে সালানপুরে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বাম-কংগ্রেস কর্মীরা।

প্রসঙ্গত চোদ্দর ভোটে আসানসোল লোকসভার অন্যতম ইস্যু ছিল হিন্দুস্তান কেবলসের পুনরুজ্জীবন। সিটু-আইএনটিইউসি কর্মীদের অভিযোগ, বাবুল সুপ্রিয় যে প্রতিশ্রুতি দিয়ে জিতেছিলেন, তা পালন করেননি। সেই কারণেই এই বিক্ষোভ। যদিও এই ঘটনা নিয়ে মন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পেলে তা এই প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।


```