Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

আলিপুরদুয়ারে সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত, কোভিড টেস্ট হবে সদ্যোজাতর

দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোভিড আক্রান্ত মা। জেলায় এই প্রথম কোনও কোভিড-১৯ প্রসূতি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। এখনও সদ্যোজাতর কোভিড টেস্ট করা না হলেও চিকিৎসকরা জানিয়েছেন সে সুস্থ আছে। তারও কোভিড টেস্টের ব্যবস্থ

আলিপুরদুয়ারে সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত, কোভিড টেস্ট হবে সদ্যোজাতর

শেষ আপডেট: 8 June 2020 06:42

দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোভিড আক্রান্ত মা। জেলায় এই প্রথম কোনও কোভিড-১৯ প্রসূতি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। এখনও সদ্যোজাতর কোভিড টেস্ট করা না হলেও চিকিৎসকরা জানিয়েছেন সে সুস্থ আছে। তারও কোভিড টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। কয়েক দিন আগে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকে এক পরিযায়ী মহিলা শ্রমিক করোনায় আক্রান্ত বলে ধরা পড়েন। তিনি এই প্রসূতির বৌদি। তখনই স্বাস্থ্য দফতর সন্দেহ করেছিল যে ওই প্রসূতি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। বাড়িতে গিয়ে তাঁর লালারসের নমুনা সেই মুহূর্তে সংগ্রহ করা হয়নি। তবে প্রসবযন্ত্রণা অনুভব করায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। তার পরেই স্বাস্থ্য দফতরের আশঙ্কা সত্যি হয়। আলিপুরদুয়ার জেলায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শনিবার ওই প্রসূতি একটি সন্তানের জন্ম দেন। ওই সদ্যজাতকে তার মায়ের থেকে অবশ্য আলাদা করে রাখা হয়েছে। সদ্যজাতের সোয়াব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। খুব তাড়াতাড়ি তারও করোনা টেস্ট করা হবে। আলিপুরদুয়ার জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, “আমরা সদ্যজাত শিশুটির কোভিড টেস্ট করব। রিপোর্ট পজিটিভ হলে এক রকম ব্যবস্থা করব এবং রিপোর্ট যদি নেগেটিভ হয় তা হলে আর এক রকম ব্যবস্থা করব। তবে এখন সদ্যজাত এবং তার মা – উভয়েই সুস্থ রয়েছেন। আশঙ্কার কোনও কারণ নেই।” এখনও পর্যন্ত সদ্যোজাতর শরীরে কোনও রোগের লক্ষণ দেখা যায়নি। তাই তাকে সুস্থ বলেই ধরে নেওয়া হচ্ছে।

```