Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কয়লা পাচার কাণ্ডে লালাকে ফের নোটিস সিবিআইয়ের, সোমবার হাজিরার নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুরেই কলকাতা হাইকোর্ট গরু পাচার কাণ্ডে ব্যবসায়ী এনামুল হককে ছ'দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। সন্ধ্যায় জানা গেল কয়লা পাচার কাণ্ডে পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালাকে নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দিল সি

কয়লা পাচার কাণ্ডে লালাকে ফের নোটিস সিবিআইয়ের, সোমবার হাজিরার নির্দেশ

শেষ আপডেট: 18 December 2020 14:04

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুরেই কলকাতা হাইকোর্ট গরু পাচার কাণ্ডে ব্যবসায়ী এনামুল হককে ছ'দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। সন্ধ্যায় জানা গেল কয়লা পাচার কাণ্ডে পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালাকে নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, নোটিসে বলা হয়েছে আগামী সপ্তাহের শুরুর কাজের দিন তাঁকে হাজিরা দিতে। প্রসঙ্গত, লালার বাড়িতে এই নিয়ে দ্বিতীয়বার লিখিত নোটিস পাঠাল সিবিআই। এর আগে লালার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। উদ্ধার করা হয়েছে অনেক নথিও। কিন্তু একবারও লালার দেখা মেলেনি। সিবিআই সূত্রে খবর, কোল ইন্ডিয়া সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অফিসারদের সঙ্গে সাঁট করেই এই অবৈধ কারবার চালাত লালা। অনেকের মতে, প্রত্যক্ষ রাজনৈতিক মদতও ছিল লালার পিছনে। গত মাসে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন তখনই সিবিআই কয়লা পাচার কাণ্ডে নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্যে এসেছেন তখনই সব এজেন্সি নেমে পড়েছে। কী প্ল্যানিং বাপ রে বাপ!" বাঁকুড়া সফর থেকে ফিরে নিউটাউনের হোটেলের সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছিলেন, "শুনছি কোন এক লালাজির খোঁজে নাকি সিবিআই তল্লাশি চালাচ্ছে। কয়লা থেকে রাজ্য সরকারও তো রাজস্ব পায়। তাহলে চোর ধরলে মমতাদিদি এত রেগে যাচ্ছেন কেন?" বিরোধীদের অভিযোগ, লালা থেকে এনামুল এই সমস্ত অবৈধ কারবারের চাঁইদের সঙ্গে বাংলার শাসকদলের প্রত্যক্ষ যোগাযোগ যোগাযোগ রয়েছে। গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই এনামুলের নাগাল পেয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এখন দেখার লালাকে কবে ছুঁতে পারে সিবিআই।

```