Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের উদ্বোধন ৯ মার্চ, মমতা কি পারবেন যেতে?

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের একটি খণ্ডপীঠ তথা সার্কিট বেঞ্চের পত্তনের জন্য তিন দিন আগে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার পর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ন

জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের উদ্বোধন ৯ মার্চ, মমতা কি পারবেন যেতে?

শেষ আপডেট: 9 February 2019 14:27

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের একটি খণ্ডপীঠ তথা সার্কিট বেঞ্চের পত্তনের জন্য তিন দিন আগে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার পর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে খোলাখুলিই অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শর্ত লঙ্ঘন করে কেন্দ্র এক তরফা ভাবে সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়েছেন। রাজ্য এটা মানে না! তা হলে কি রাজ্য ফের উদ্বোধন করবে সার্কিট বেঞ্চের? শনিবার রাজ্য প্রশাসনের একাংশ দাবি করতে শুরু করেছিলেন, মুখ্যমন্ত্রী ফের সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন। তাঁরা এও বলেন, সার্কিট বেঞ্চ গঠনে জন্য মোদী সরকারের প্রস্তাবে অনুমোদন দেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এমনকী কেউ কেউ এও বলতে থাকেন ৯ মার্চ উদ্বোধন হবে সার্কিট বেঞ্চের। কিন্তু নবান্নের একটি সূত্রের মতে, সার্কিট বেঞ্চ পত্তনের ব্যাপারে কেন্দ্রের প্রক্রিয়া নিয়ে রাজ্যের অসন্তোষ থাকলেও ফের তার উদ্বোধন করার সমস্যা রয়েছে। কারণ, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিভাস রঞ্জন দে নবান্নকে ইতিমধ্যে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির সম্মতির পর কেন্দ্রীয় আইন সচিব তাঁদের একটি চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, ৯ মার্চ সার্কিট বেঞ্চের উদ্বোধন করে ১১ মার্চ থেকে পুরোপুরি বেঞ্চের কাজ শুরু করে দিতে হবে। তাৎপর্যপূর্ণ হল, ফেব্রুয়ারি মাসের একেবারে শেষে বা মার্চ মাসের চার তারিখের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে। অর্থাৎ সে দিন থেকে ভোটের আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে। ফলে তার পরে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কোনও সদস্যের পক্ষেই কোনও সরকারি প্রকল্প উদ্বোধন করা সম্ভব নয়। তাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে। ফলে এর পর আর কোনও নাটকীয় ঘটনা না হলে ৯ মার্চ কলকাতা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতিই জলপাইগুড়ি হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

```